ভারতে ১৮ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০১:০৬ পিএম

ভারতে নকল ওষুধ তৈরির অভিযোগে ১৮টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার ভারতের ২০টি রাজ্যের ৭৬টি প্রতিষ্ঠানে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) অভিযান পরিচালনা করে এবং অভিযুক্ত কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল করে।

ডিসিজিআই-এর কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবামাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। 

সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নকল ওষুধের বিরুদ্ধে ভারতজুড়ে অভিযান পরিচালনা করছে ডিসিজিআই। হিমাচল প্রদেশে ৭০টি, উত্তরাখণ্ডে ৪৫টি এবং মধ্যপ্রদেশে আরও ২৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাশপাশি শোকজ নোটিশ দেওয়া হয়েছে আরও ২৬ কোম্পানিকে।

আরও পড়ুন: বিড়ালছানা দেওয়া লোভে অপহরণ, ধর্ষণের পর হত্যা

এদিকে মেরিয়ন বায়োটেকের তিন জন সিনিয়র কর্মচারীকে নয়ডা পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে ভেজাল ওষুধ তৈরি ও বিক্রির অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে উজবেকিস্তানে ভারতে তৈরি দুটি কাশি ও সর্দির সিরাপ সেবনের পর একাধিক শিশুর মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে, একাধিক ভারতীয় কোম্পানির বিরুদ্ধে ভুয়া ওষুধ তৈরির অভিযোগ উঠে। নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। এরপরই ভারতজুড়ে ওষুধ তৈরির প্রতিষ্ঠানগুলোতে অভিযান শুরু হয়।


একাত্তর/আরবিএস 

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর