আট দিন পর নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

বিড়ালছানা দেওয়া লোভে অপহরণ, ধর্ষণের পর হত্যা

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১২:২৮ পিএম

চট্টগ্রামে বিড়ালছানা দেওয়ার লোভ দেখিয়ে অপহরণের আট দিন পর শিশু আবিদা সুলতানা আয়নীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) ভোরে মহানগরীর পাহাড়তলী থানার ওয়ার্লেস মুরগির ফার্ম এলাকার একটি ডোবা থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এসময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগর পিবিআইয়ের পুলিশ সুপার নাঈমা সুলতানা জানান, গ্রেপ্তার সবজি বিক্রেতার নাম রুবেল। ঘটনার পর থেকে সন্দেহভাজন হিসেবে তাকে নিয়ে কাজ শুরু করলেও পরিবারের সঙ্গে মিলিত থাকাতে তাকে শনাক্ত করতে বেগ পেতে হয়। পরে রুবেল স্বীকার করে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে বস্তাবন্দি মরদেহ ডোবার ফেলে দিয়েছিল।

image


পিবিআইয়ের পরিদর্শক মো. ইলিয়াস বলেন সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে এ ঘটনার অভিযুক্ত সবজি বিক্রেতা রুবেলকে আটক করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, চতুর্থ শ্রেণির পড়ুয়া শিশুটির মা-বাবা দুজনেই পোশাককর্মী। মা চট্টগ্রামে আর বাবা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। মা কর্মস্থলে থাকার সময় শিশুটি তার দাদুর সঙ্গে বাসায় থাকতো। কয়েকদিন আগে সে তার এক বান্ধবী বিড়ালছানা কিনেছে জানিয়ে তাকেও একটি কিনে দেওয়ার কথা বলে। এসময় তার মা বিবি ফাতেমা বেতন পেলে বিড়ালছানা কিনে দেবেন বলে জানান। এ অবস্থায় ২১ মার্চ আয়নী স্কুলে গেলে আর ফিরে আসেনি।

আরও পড়ুন: সৌদিতে নিহত ১৩ ও আহত ১৭ বাংলাদেশির পরিচয় মিলেছে

এদিকে মেয়েকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। এমন নৃশংস ঘটনার বিচার দাবি করছে স্বজনরা।


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর