খুলনায় শুরু নারীদের বিসিএল

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১২:১৪ পিএম

নতুন একটি মাইলফলক স্পর্শ করলো দেশের ক্রিকেট। প্রথমবারের মতো মাঠে গড়ালো নারীদের লংগার ভার্সন ক্রিকেট ম্যাচ। খুলনায় তিন দলের অংশগ্রহণে শুরু হয়েছে নারীদের বিসিএল। এ টুর্নামেন্টের মধ্যে দিয়ে বাংলাদেশ নারী দল নিজেদের টেস্ট খেলার যোগ্য করে তুলবে বলে আশা ক্রিকেটার ও সংশ্লিষ্টদের।

নারীদের ক্রিকেটে বাংলাদেশের পথচলা এক যুগেরও বেশি সময় ধরে। এই সময়ে নানা অর্জন হলেও ক্রিকেটের এলিট শ্রেণী বা টেস্ট ক্রিকেটে নাম লেখানো হয়নি বাংলাদেশ নারীদের। অবশেষে ২০২১ সালে টেস্ট মর্যাদা পায় টাইগ্রেসরা। তবে করোনাসহ নানা কারণে নিজেদের টেস্ট ম্যাচের জন্য এতদিন প্রস্তুত করতে পারেনি বাংলাদেশ।

নারীদের টেস্টের জন্য নিজেদের প্রস্তুত করতে এবার বেশ জোরেশোরেই মাঠে নেমেছে বিসিবি। এরই অংশ হিসেবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিএল নামে মাঠে গড়ালো প্রথমবারের মতো নারীদের লংগার ভার্সন ক্রিকেট।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রথমবারের মতো আয়োজিত নারীদের এই বিসিএলে অংশগ্রহণ করছে তিনটি দল। পদ্মা, মেঘনা ও যমুনা নামের দলগুলো অংশগ্রহণ করবে দুইদিনের ম্যাচে। প্রথম ম্যাচে পদ্মা দল মুখোমুখি হচ্ছে যমুনা দলের।

সিঙ্গেল লিগ পদ্ধতিতে ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। টেস্ট ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করতে এমন প্লাটফর্ম পেয়ে দারুণ খুশী ক্রিকেটাররা।

এমন লংগার ভার্সন টুর্নামেন্ট আরো বাড়ানোর দাবি ক্রিকেটারদের। প্রস্তুতি শেষে টেস্ট ম্যাচ খেলার জন্যও মুখিয়ে আছেন তারা।

আরও পড়ুন: সৌদি আরবের কোচের দায়িত্ব ছাড়লেন রেনার্ড

এ আয়োজনের মধ্যে দিয়ে টেস্ট ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করতে পারবে বলে আশাবাদী বিসিবিও।


একাত্তর/এআর

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর