যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে আট অভিবাসীর মরদেহ উদ্ধার

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১২:১৮ পিএম

কানাডা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া দুই শিশুসহ আট অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) বিকেল পাঁচটার দিকে মার্কিন-কানাডা সীমান্তের ঠিক মধ্যবর্তী মোহক অঞ্চল আকওয়েসাসনি সি স্নাইর একটি জলাভূমিতে প্রথম মরদেহটি পাওয়া যায়। এরপর আশেপাশের এলাকা থেকে বাকি মরদেহগুলোও উদ্ধার করা হয়।  

নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। তবে তাদের মধ্যে রোমানিয়া ও ভারতের দুটি পরিবার রয়েছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ প্রধান সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক এবং দুই শিশু। এক শিশুর বয়স তিন বছরের কম এবং তার কানাডিয়ান পাসপোর্ট ছিল। আরেক শিশুও কানাডিয়ান ছিল। 

আকওয়েসাসনি মোহক পুলিশ সার্ভিসের ডেপুটি চিফ লি-অ্যান ও'ব্রায়েন জানান, মৃতদেহগুলো দুটি পরিবারের সদস্যদের, যাদের মধ্যে একটি রোমানিয়ান বংশোদ্ভূত এবং আরেকটি ভারতীয় বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: সিরিয়ায় যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের নিন্দা রাশিয়ার

তিনি জানান, নিহতদের সবাই কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশের চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান যে বুধবার রাতে ওই এলাকায় আবহাওয়া খারাপ ছিল।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘এটি একটি হৃদয়বিদারক পরিস্থিতি। আমাদের সঠিকভাবে বুঝতে হবে কী ঘটেছে, কীভাবে এটি ঘটেছে এবং এটি আবার ঘটার সম্ভাবনা কমানোর জন্য আমরা যা করতে পারি তা করতে হবে’।


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর