অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠায় নেমেছে প্রথম আলো: কাদের

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০৫:৩৮ পিএম

নির্বাচন ভণ্ডুল করে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করতেই প্রথম আলো উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, স্বাধীনতা দিবসে দিন মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে তামাশা করা কোন ভুল নয় বরং ফৌজদারি অপরাধ। শনিবার আওয়ামী লীগের এক যৌথসভায় এসব বলেন তিনি। 

দেশের চলমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে কেন্দ্রীয় কমিটির সাথে সহযোগী সংগঠনসহ ঢাকা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা যোগ দেন।

সভার শুরুতে, ওবায়দুল কাদের বলেন, প্রথম আলোর লক্ষ্য নির্বাচিত সরকারকে হটিয়ে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসানো। প্রথম আলো ও বিএনপি এখন একে অপরের সহযোগী ও পরিপূরক হিসেবে সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে অপপ্রচারে নেমেছে।

তিনি বলেন, স্বাধীনতা দিবসের দিনে এ ধরনের সাংবাদিকতা ফৌজদারি অপরাধ। প্রথম আলো বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে কাজ করছে। আওয়ামী লীগ সরকার দেশবাসীর কাছে জনপ্রিয়। মানুষ ভালোবেসে টানা তিন মেয়াদে এই সরকারকে ক্ষমতায় রেখেছে। কিন্তু প্রথম আলো জনপ্রিয় সরকারকে হেয় করার জন্য বিশ্ব দরবারে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা আরেকটি পঁচাত্তরের প্রেক্ষাপট তৈরি করছে, যার লক্ষ্য নির্বাচন ভণ্ডুল করে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা। মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে তামাশা করা কোনো সাধারণ বিষয় নয়, ফৌজদারি অপরাধ।

প্রথম আলো ও বিএনপি একে অপরের পরিপূরক হিসাবে কাজ করছে মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, তাদের টার্গেট সরকার ও আগামী নির্বাচন। প্রথম আলো তাদের প্রভুদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য জাতির সামনে মিথ্যা সংবাদ পরিবেশন করে তরুণ প্রজন্মকে হতাশা ও উসকানি দেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি আমাদের রাজনৈতিক জীবনের সংকট ঘনীভূত করছে এতে কোনো সন্দেহ নেই। ভাত না জুটলে স্বাধীনতা দিয়ে কী করব? শিরোনামের সংবাদ এই ষড়যন্ত্রটির একটি অংশ। এই সংবাদটি মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক; এতে কোনো সন্দেহ নেই।

ওবায়দুল কাদের বলেন, প্রথম আলো সংবাদটি একজন দিনমজুরের উদ্ধৃতি দিয়ে যেভাবে প্রকাশ করেছে। দিনমজুরের বক্তব্য না-কী প্রথম আলো দেওয়া সেটি ভাবনার সময় এসেছে। সাত বছরের একটি শিশুকে ১০ টাকা ঘুষ দিয়ে বক্তব্য নেওয়া সেটাই কি এই সাংবাদিকতা।  

স্বাধীনতা দিবস তরুণ প্রজন্মের দেশাত্মবোধ সৃষ্টির এক অনন্য মন্তব্য করে তিনি বলেন, এই দিনে পলিটিকাল সিলেক্টেড বিশেষ এক এজেন্ডা সেটিংয়ের উদ্দেশ্য এই সংবাদটি মহান স্বাধীনতাকে অস্বীকার করা সামিল নয়? প্রথম আলোর এমন সংবাদ জাতিসত্তার বিন্যাসের অপতৎপরতা নয় কী বলেও প্রশ্ন রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 

সাংবাদিকেরা আওয়ামী লীগের শত্রু নয় বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সমালোচনা করা যাবে না, এটা কখনো বলিনি। কিন্তু প্রথম আলো ভাবে শত্রু, কিন্তু সাংবাদিকেরা আওয়ামী লীগের শত্রু নয়। সাংবাদিকদের জন্য শেখ হাসিনা সরকার যথেষ্ট করেছে। অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।  

আরও পড়ুন: পাশে থাকার প্রতিশ্রুতি মার্কিন কংগ্রেসের বাংলাদেশ ককাসের

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ করে আমরা কি ভুল করে ফেললাম! সেই ডিজিটাল মাধ্যমে এখন আমাদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। তারা এ বিষয়টা অত্যন্ত চতুরভাবে করে যাচ্ছে।

যৌথসভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, ফারুক খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সায়েম খান উপস্থিত ছিলেন।


একাত্তর/এসজে

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর