আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট ব্যালটে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৬:০৩ পিএম

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব‌্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ইভিএম মেরামতের জন‌্য সরকারের কাছে এক হাজার ২৪০ কোটি টাকা ইসির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু ওই টাকা পাওয়ায় অনিশ্চতা সৃষ্টি হওয়া এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না হওয়ায় ইসি সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচন ৩০০ আসনেই স্বচ্ছ ব‌্যালট পেপারে অনুষ্ঠিত হবে।

এসময় দেশের পাঁচটি সিটি করপোরেশন গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশালের ভোটের তফসিল ঘোষণা করে ইসি। 

ইসি জানায় প্রতিটি সিটি নির্বাচনে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা রাখাসহ ইভিএমে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মে।  খুলনা ও বরিশাল সিটির ভোট হবে ১২ জুন। আর রাজশাহী ও সিলেটে ভোটগ্রহণ করা হবে ২১ জুন। 


একাত্তর/এসি

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর