সারের দাম বাড়বে না: কৃষিমন্ত্রী

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৮:৩৭ পিএম

সারের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। 

সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সভা শেষে সোমবার একথা বলেন কৃষিমন্ত্রী। 

তিনি বলেন, ‘এবারও সারের দাম বাড়ানোর কোন পরিকল্পনা নেই সরকারের। ২৩-২৪ অর্থবছরে ইউরিয়া, ডিএপি, টিএসপিসহ বিভিন্ন ধরনের সারের চাহিদা প্রায় ৬৮ লক্ষ মেট্রিক টন।’

যেকোন পরিস্থিতিতে দেশে সার নিয়ে কোন সংকট সৃষ্টি হতে দেয়া হবে না’ বলেও মন্তব্য করেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, ‘সারের ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ বাড়লেও চাহিদা অনুযায়ী সার সরবরাহ করবে সরকার।’

কৃষিমন্ত্রী বলেন, ‘এ পরিপ্রেক্ষিতে আজকেও আমরা আলোচনা করেছি। আমি আপনাদের বলতে চাই, আশা করি আপনারা জাতির সামনে তুলে ধরবেন। এ বছরও আমাদের সারের দাম বৃদ্ধির কোন পরিকল্পনা নেই। সারের দাম বাড়ানো হবে না।’

গত চার বছরে প্রধানমন্ত্রী সারের দাম এক টাকাও বাড়াননি উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, সারের দাম বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয় বারবার বলা হলেও মাননীয় প্রধানমন্ত্রী অনড়, কিছুতেই তিনি সারের দাম বাড়াবেন না।

আরও পড়ুন: আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট ব্যালটে

আব্দুর রাজ্জাক বলেন, এবছর সার আমদানির কোন পরিকল্পনা নেই স্থানীয় উৎপাদনেই সারের চাহিদা মেটানো সম্ভব তবে এজন্য গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।   

বোরোধান উঠারসাথে সাথে চালের দাম আরো কমবে বলেও জানান কৃষিমন্ত্রী

বৈঠকে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

একাত্তর/আরবি 

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর