যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৩:৩১ পিএম

ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন ওরফে কানপচা সুমন নামের ৪০ বছর বয়সী এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত সুমন উপজেলা যুবলীগ কর্মী ছিলেন।

বুধবার রাত ১০টার দিকে ননলছিটি পৌর এলাকার হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম সুমন নান্দিকাঠি (শীতলপাড়া) এলাকার আমজেদ হোসেনের ছেলে।

পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ধারনা করছে পুলিশ।

ঝালকাঠি পুলিশ সুপারের নির্দেশে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে রাতেই মাঠে নেমেছে পুলিশের গোয়েন্দা সংস্থাসহ একাধিক টিম।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে শিশুপুত্র হত্যার দায়ের মায়ের যাবজ্জীবন

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, রাত ১০টার দিকে হাইস্কুল রোডে সুমনকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা এবং লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হবে।


একাত্তর/আরএ

বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর