গাজায় রাতভর ইসরাইলের বিমান হামলা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৯:৪৪ এএম

ফিলিস্তিনের গাজায় বৃহস্পতিবার রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সামরিক বাহিনী বৃহস্পতিবার গভীর রাত থেকে ‘দ্যা স্ট্রং হ্যান্ড’ নামে ওই অভিযান শুরু করেছে।

হামলার পর গাজাজুড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর সিএনএন, আলজাজিরা ও ওয়াফার।

ইসরাইলের দাবি, লেবানন সীমান্ত থেকে রকেট হামলার প্রতিশোধ নিতে ইসরাইল এ বিমান হামলা শুরু করেছে।

গাজার অন্তত পাঁচটি স্থানে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এগুলো হলো— উত্তর গাজার বেইত হেনোন কৃষি খামার, গাজা শহরের দক্ষিণে দুটি এলাকা, গাজা শহরের কাছে আল-জাইতুন এলাকার পূর্বদিকের কৃষি খামার ও দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বদিকের একটি এলাকা।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি তারা হামাসের প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, গাজায় হামাসের দুটি সুড়ঙ্গ ও দুটি অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

প্রথম টানেলটি গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত হেনোনের কাছে ছিল। আর দ্বিতীয়টি, দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে।

যেখানে ২০২১ সালে গাজা যুদ্ধের সময় প্রথম আঘাত হানা হয়েছিল। সাম্প্রতিক এই সুড়ঙ্গ পুনর্নির্মাণের চেষ্টা চিহ্নিত করা হয়েছে। তবে সুড়ঙ্গ দুটি ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করেনি।

এদিকে ইসরাইলি আগ্রাসনের কয়েক মিনিট পর গাজা থেকে অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল ও রকেট নিক্ষেপ করা হয়। এতে গাজার কাছাকাছি বেশ কয়েকটি ইসরাইলি শহরে সাইরেন বেজে ওঠে। টুইটারে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী বলেছে, দক্ষিণ ইসরাইলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার লেবানন থেকে ইসরাইলের দিকে ৩৪টি রকেট ছোড়ার ঘটনায় ২০০৬ সালের লেবানন-ইসরাইল যুদ্ধের পর দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

লেবানন থেকে রকেট হামলার জন্য গাজার শাসন দল হামাসকে দায়ী করেছে ইসরাইল। ইসরাইল গাজায় বোমাবর্ষণ শুরু করার কিছুক্ষণ আগে, গাজার প্রধান সশস্ত্র দলগুলোর সমন্বয়ে গঠিত জয়েন্ট অপারেশন রুম থেকে বলা হয়েছে, তারা ইসরাইলের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।

এই সপ্তাহে জেরুজালেমের আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর বারবার ইসরাইলি হামলার ফলে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়।

সলামের তৃতীয় পবিত্র স্থান আল আকসার ভেতর হামলার ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি সৈন্যরা মুসল্লিদের মারধর করছিল, তখন নারী ও শিশুরা পেছন থেকে সাহায্যের জন্য চিৎকার করছিলেন।


একাত্তর/এআর

মধ্যপ্রাচ্যের তিন মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানপন্থী লেবানিজ সশস্ত্র...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সামরিক সম্পর্ককে নজিরবিহীনভাবে আরও শক্তিশালী ও গভীর করতে মার্কিন আইনপ্রণেতারা নীরবে একটি প্রস্তাব এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন এক সময়ে এই পদক্ষেপ নেয়া হচ্ছে, যখন ইসরাইলের...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যাধুনিক বোমাবর্ষণ এবং কোটি কোটি ডলারের সামরিক কৌশলকে ‘বুলডোজার আর ডাম্প ট্রাকের’ মতো সাধারণ কিছু নির্মাণ সামগ্রী দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর