সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর সই জাল করে প্রতারণা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০১:২৫ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সই জাল করে পুলিশের কর্মকর্তাদের চিঠি দিয়ে প্রতারণার অভিযোগে পঞ্চগড়ে মোজাম্মেল হক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, অভিযুক্ত মোজাম্মেল পুলিশি সহায়তা ও তদবির নিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষরিত ৪টি আবেদন বিভিন্ন দপ্তরে পাঠায়। এর মধ্যে একটি পঞ্চগড় পুলিশকে পাঠালে পুলিশের সন্দেহ হয়। পরে বিষয়টি তদন্ত করে সিল ও সই জালিয়াতির প্রমাণ পায় তারা।

এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় দুটি মামলা হলে গলেহা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ৪০ হাজার টাকায় পোড়া চাদর কিনলেন প্রতিমন্ত্রী পলক

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, আমাদের বিষয়টি সন্দেহ হলে আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ করি। এরপর তারা হাতের লেখা এবং সই দেখে ও যাচাই করে নিশ্চিত করেন বিষয়টি জালিয়াতি। পরে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করি।

একাত্তর/আরএ

জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর