কানাডায় তুষার ঝড়ে বহু মানুষ বিদ্যুতবিচ্ছিন্ন, দু'জন নিহত

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৫:১৪ পিএম

কানাডার পূর্বাঞ্চলে তুষার ঝড়ের আঘাতে দেশটির ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ ঝড়ের আঘাতে অনেক গাছ-পালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের লাইনের ক্ষতি হয়।

ঝড়ে এখনও পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের অন্টারিও এবং অপরজন ছিলেন কুইবেকের।

যিনি কুইবেকের ঝড়ের সময় তার গায়ে একটি গাছ পড়ে তার মৃত্যু হয়।

অপরদিকে যিনি অন্টারিওতে নিহত হয়েছেন তার বিষয়ে সিটিবির খবরে বলা হয়েছে- ঝড়ের সময় তিনি একটি বেঞ্চে আঘাত পান।

image


বিদ্যুৎ সেবা দেওয়া এক প্রতিষ্ঠান শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

পরিবেশ মন্ত্রণালয় কুইবেক প্রদেশে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, কিছু এলাকায় গাছ-পালা উপড়ে পড়ার প্রধান কারণ ছিল বড় আকারের শিলাবৃষ্টি, এগুলো এতোই ভারি হয়েছিল যে অনেক গাছই তা বহন করতে পারেনি।

কোম্পানিটি তাদের ওয়েবসাইটে বলেছে, স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় (গ্রিনিচ সময় বৃহস্পতিবার ০৪৩০টা) ১০ লাখেরও বেশি হাইড্রো-কিউবেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

হাইড্রো-কুইবেকের দেওয়া এক টুইটার বার্তায় বলা হয়, ব্যাপক তুষার ঝড়ের কারণে অনেক গাছ বিদ্যুতের লাইনের ওপর ভেঙে পড়ায় এ বিদ্যুৎ বিভ্রাট ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

image


বার্তা সংস্থা রয়টার্স বলছে, ঝড়ে আক্রান্ত হয়েছে কুইবেক ও রাজধানী অন্টারিও।

আরও পড়ুন: জাপানে ভয়াবহ বার্ড ফ্লু, দেড় কোটি মুরগির মৃত্যু

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখ মানুষের প্রায় পাঁচ লাখ হলো মন্ট্রিয়েলের বাসিন্দা।

এমতাবস্থায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রয়োজনে আক্রান্ত এলাকাগুলোতে ফেডারেল সহায়তার প্রস্তাব দিয়েছেন।


একাত্তর/আরএ

যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত (৫৪)। শুক্রবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে...
শান্ত ও নিভৃত শহর হিসেবে পরিচিত ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ মঙ্গলবার এক রক্তক্ষয়ী বিকেলের সাক্ষী হলো। স্থানীয় একটি হাইস্কুলে এক নারী বন্দুকধারীর অতর্কিত হামলায় শিক্ষার্থী ও সাধারণ নাগরিকসহ মোট ৯...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ও কানাডাকে সংযোগকারী একটি নবনির্মিত সেতু উদ্বোধনে বাধা দেয়ার হুমকি দিয়েছেন। তার দাবি, ওয়াশিংটন তার উত্তরদিকের এই প্রতিবেশীকে যা যা দিয়েছে, তার পুরো...
চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি চূড়ান্ত করলে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে—এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর