জাপানে ভয়াবহ বার্ড ফ্লু, দেড় কোটি মুরগির মৃত্যু

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৯:৫৬ এএম

জাপানে ভয়াবহ আকার ধারণ করেছে বার্ড ফ্লু। চলতি মৌসুমে এ ভাইরাসে দেশটিতে রেকর্ড ১ কোটি ৭০ লাখ মুরগির মৃত্যু হয়েছে। এ অবস্থায় জাপানে মুরগি পুঁতে ফেলার জায়গারও সংকট দেখা দিয়েছে।

মার্কিন বার্তা সংস্থা সিএনএনের খবরে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে বার্ড ফ্লুর রেকর্ড প্রাদুর্ভাবের সঙ্গে লড়াই করছে জাপান। যা দেশটিতে মুরগির সরবরাহের উপর চাপ সৃষ্টি করেছে। একইসঙ্গে বেড়েছে ডিমের দামও।

খবরে আরও বলা হয়, ভাইরাসের বিস্তার রোধ করতে আক্রান্ত মুরগিগুলোকে মেরে ফেলা হচ্ছে। তবে সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে জমির সংকট। আক্রান্ত মুরগি পুঁতে ফেলার জন্য জায়গার অভাবে পড়েছেন দেশটির স্থানীয় প্রশাসন ও খামারিরা।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী এনএইচকে জানিয়েছে, সম্প্রতি দেশটির প্রায় সকল অঞ্চলেই বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। এমনকি ২৬ অঞ্চলের মধ্যে ১৬টিতেই আক্রান্ত প্রাণী পুঁতে ফেলার জন্য পর্যাপ্ত জমি নেই। 

এনএইচকের খবরে আরও বলা হয়, চলতি মৌসুমে রেকর্ড এক কোটি ৭০ লাখেরও বেশি মুরগি মারা হয়েছে। এর আগে সর্বশেষ ২০২০ অর্থবছরে রেকর্ড ৯৯ লাখ মুরগি মারা হয়েছিল।

চলতি মাসে এক প্রতিবেদনে রাবোব্যাঙ্ক জানিয়েছে, বার্ড ফ্লুর প্রভাব ও খাবারের উচ্চমূল্যের জন্য এ বছরের প্রথম তিনমাসে 'ঐতিহাসিক উচ্চ স্তরে' পৌঁছেছে ডিমের দাম।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনার কারণে ২০২০ থেকে ২০২২ সালের মাঝমাঝি পর্যন্ত বিশ্বব্যাপী ফিডের দামও প্রায় দ্বিগুণ হয়েছে। রাবোব্যাঙ্কের প্রাণী প্রোটিনের সিনিয়র বিশ্লেষক নান-ডার্ক মুলডার বলেন, গত বছরের এই সময় থেকে এ বছর দাম বেড়েছে প্রায় ১০০ শতাংশেরও বেশি।


একাত্তর/এআর

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
জাপানের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর খাদ্যপণ্যের ওপর বিক্রয় কর কমানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ি তাকাইচি। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাধারণ মানুষের...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর