ককটেল ফাটিয়ে পথচারীর গতি রোধ, পরে কুপিয়ে হত্যা

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১১:১৫ এএম

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে পথচারীর গতিরোধ করে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মনিরুল ইসলাম (৪৫)। তিনি ওই গ্রামের খান মোহাম্মদ গুদোড়ের ছেলে। 

নিহতের স্বজনরা জানান, মনিরুল রাতে ইংলিশ মোড় থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিল। বাড়ির কাছাকাছি এলে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার গতিরোধ করা হয়। সাইকেল থেকে নামা মাত্রই কয়েকজন দুর্বৃত্ত তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। 

পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

মনিরুলকে উদ্ধারকারী ও স্থানীয় বাসিন্দা আল আমিন জানান, চাকু দিয়ে হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। রাস্তার ওপর ফেলে অসংখ্যবার তাকে কোপানে হয়েছে। উদ্ধারের সময় একটি হাত বিচ্ছিন্ন ছিল। 

আরও পড়ুন: গরমে অতিষ্ঠ জনজীবন, ৪৩ জেলায় তাপপ্রবাহ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রয়েছে। খুনের কারণ জানতে এবং অপরাধীকে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।


একাত্তর/এসি

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর