রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১১:৩২ এএম

রাজবাড়ী জেলা শহরের প্রেস ক্লাব সড়ক থেকে আগ্নেয়াস্ত্র গুলি ও চাকুসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তাকৃতরা হলেন, রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার মোঃ রহমত মোল্লার ছেলে মশিউর রহমান ওরফে মিথুন মোল্লা ও শ্রীপুর এলাকার জব্বার শেখের ছেলে হাবিল। গ্রেপ্তারকৃত মিথুনের বিরুদ্ধে মোট ১৩টি ও হাবিলের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল ) দিবাগত রাত সাড়ে দশটার সময় তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী প্রেস ক্লাব সংলগ্ন সড়ক থেকে একটি দেশীয়  ওয়ান শুটার গান, একটি ১২ বোরের কার্তুজ, একটি গিয়ারওয়ালা চাকুসহ ওই দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে  থাকা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। 

এ ব্যপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এআর


রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর