কিশোরগঞ্জে চোর অপবাদের বিরোধে একজনকে হত্যা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৪:২৫ পিএম

কিশোরগঞ্জের যশোদলে চোর অপবাদ দেয়া নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শনিবার সকালে সদর উপজেলার যশোদল ইউনিয়নের দামপাটুলি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মঞ্জিল মিয়া (৪৫) কৃষিকাজ করতেন।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দামপাটুলি গ্রামের মঞ্জিল মিয়ার ভাতিজা মিজানকে প্রতিবেশী সিরাজ উদ্দিন প্রায়ই চোর বলে ডাকতো। এ নিয়ে মিজানের সাথে সিরাজের কথা কাটাকাটি ও বিরোধ হয়। ঘটনার জেরে শনিবার সিরাজের লোকজন মিজানের চাচা মঞ্জিল মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে।

এসময় মঞ্জিলকে বাঁচাতে মিজান ও তার মা আসমা আক্তার এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়। 

গুরুতর জখম অবস্থায় মঞ্জিল মিয়াকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহতদের ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: শিবগঞ্জে ইউপি সদস্য হত্যায় তিনজন গ্রেপ্তার

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।


একাত্তর/আরবি

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর