কলমাকান্দায় যুবলীগ নেতাকে হত্যার অভিযোগ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৫:৫১ পিএম

নেত্রকোণার কলমাকান্দায় চল্লিশোর্ধ্ব এক যুবলীগ নেতাকে হত্যার অভিযোগ উঠেছে ।

শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়ন বাজারের মাছ মহাল সংলগ্ন নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবলীগ নেতা মো. আব্দুল আওয়াল কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মাছ মহল এলাকার মৃত কেফায়েত উল্লাহ টিপুর বড় ছেলে। তিনি কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক ছিলেন। তিনি দুই পুত্র সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজ বসত ঘরে খাটের উপর দুষ্কৃতিকারীরা নিহত আওয়ালের গলায় ডিশের তার পেঁচিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে কাঁচ দিয়ে আঘাত করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারাবীহ নামাজের সময় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে কলমাকান্দা নিহতের মরদেহ থানায় নিয়ে আসে।  

আরও পড়ুন: শেরপুরে এয়ারগানসহ অস্ত্র চোরাকারবারি আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নিহতের স্ত্রীর সাথে তার পারিবারিক কলহ ছিল বলে জানা গেছে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/জো

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানো থেকে শুরু করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা- গ্রামীণ নারীদের নীরব বিপ্লব ছড়িয়ে রয়েছে কৃষির প্রতিটি পরতে। দেশীয় বীজ টিকিয়ে রাখা, সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে শাকসবজি চাষ,...
নেত্রকোণা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাহিরচাপড়া এলাকায় প্রায় দুই একর জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে বর্জ্য শোধনাগারটি। দূর থেকে দেখলে এখন এটিকে আর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার স্থাপনা বলে বোঝার উপায় নেই।
নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর