ভারতে সাবেক সংসদ সদস্যকে লাইভ টিভিতে গুলি করে হত্যা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১২:২৬ পিএম

অপহরণের দায়ে দোষী সাব্যস্ত ভারতের এক সাবেক সংসদ সদস্যকে তার ভাইসহ টিভিতে লাইভ চলাকালীন গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার বিবির প্রতিবেদনে বলা হয়েছে, হত্যা ও লাঞ্ছনার অভিযোগের মুখোমুখি হয়ে পুলিশ এসকর্টের অধীনে থাকা আতিক আহমেদকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মাথায় গুলি করে হত্যা করা হয়। 

গুলি চালানোর পরে সাংবাদিক পরিচয় দেয়া তিনজন দ্রুত আত্মসমর্পণ করে এবং তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

আহমেদের কিশোর ছেলে কয়েকদিন আগে পুলিশের গুলিতে নিহত হয়। পুলিশের কাছ থেকে তার নিজের জীবনের জন্য হুমকি ছিল বলে কয়েকদিন আগে দাবি করেছিলেন আহমেদ।

ভিডিওতে দেখা গেছে, আহমেদ এবং তার ভাই আশরাফকে গুলি করার কয়েক সেকেন্ড আগে কাছাকাছি একটি হাসপাতালে মেডিক্যাল চেকআপে যাওয়ার পথে সাংবাদিকদের সাথে কথা বলছেন।

আতিক আহমেদের কিশোর ছেলে আসাদ এবং খুনের মামলায় ওয়ান্টেড আরেক ব্যক্তি এই সপ্তাহের শুরুতে পুলিশের হাতে নিহত হয়, যাকে শুট-আউট হিসাবে বর্ণনা করে পুলিশ। 

ফুটেজে দেখা যায়, আহমেদকে জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি তার ছেলের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন কিনা। ক্যামেরার সামনে শেষ কথা হল: ‘তারা আমাদের নেয়নি, তাই আমরা যাইনি।’

যে তিনজন সাংবাদিকের পরিচয় দিয়েছিলেন তারা গুলি চালানোর পরপরই আত্মসমর্পণ করেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ঘটনাস্থলে একজন পুলিশ সদস্য ও একজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আহমেদ, যিনি একজন সাবেক সংসদ সদস্য এবং তার ভাই পুলিশ হেফাজতে ছিলেন। তাকে উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিয়ে আসা হয়েছিল, যেখানে আহমেদ হত্যা এবং হামলার অভিযোগের মুখোমুখি হয়েছিলেন।

আরও পড়ুন: দুবাইয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত ১৬

অপহরণে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে ২০১৯ সালে কারাগারে পাঠানো হয়েছিল। গত মাসে ভারতের সুপ্রিম কোর্ট তার আবেদনের শুনানি করতে অস্বীকার করে, যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে পুলিশের কাছ থেকে তার জীবনের হুমকি রয়েছে।


একাত্তর/এসজে


বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর