আগুনের ঝুঁকিতে চট্টগ্রামের ১২০০ মার্কেট

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১২:০৯ পিএম

চট্টগ্রাম মহানগরীতে রয়েছে ছোটবড় ১২০০ মার্কেট। এরমধ্যে বেশীরভাগ মার্কেট ও বিপণীবিতান রয়েছে অগ্নিকাণ্ডের ঝুঁকিতে। নগরীর রিয়াজউদ্দীন বাজার, তামাকুমন্ডি লেন, টেরিবাজার, জহুর হকার মার্কেট রয়েছে চরম ঝুঁকিতে। এসব মার্কেটে লোকসমাগম ও বেচাবিক্রি হয় সবচেয়ে বেশী। 

তবে অগ্নিকাণ্ডের মত দুর্ঘটনা ঘটলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই বেশীর ভাগ মার্কেটের ভবনগুলোতে। প্রতিবছরই তাই বিভিন্ন মার্কেটে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

ফায়ার সেফটির কোন ব্যবস্থা না থাকাসহ বেশ কিছু অব্যবস্থাপনার জন্য চট্টগ্রামের বেশ কয়েকটি মার্কেটকে ইতিমধ্যে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জরিমানাসহ সতর্ক করলেও, মার্কেট কর্তৃপক্ষ নেয়নি কোনও কার্যকর পদক্ষেপ। 

আর নগর পরিকল্পনাবিদরা জানালেন, সঠিক আইন প্রয়োগের অভাবেই বিভিন্ন মার্কেট ও ভবন মালিকরা এসব বিষয়ে অসচেতন থেকে অনিয়মগুলো করছেন। তবে ঢাকার বঙ্গবাজার আগুন দুর্ঘটনার ভয়াবহতার পর ঝুঁকিপূর্ণ কিছু মার্কেটের কর্তৃপক্ষ বলছে, তারা শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া শর্তগুলো পূরণ করবে।

নগরীর তামাকুমন্ডি বাজারের ভিতরে রয়েছে অসংখ্য সরু সরু গলি, যেখানে দুইজন মানুষ পাশাপাশি হাঁটাই দায়। তামাকুমন্ডির পাশে রয়েছে রিয়াজুদ্দীন বাজার, হকার মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেট, যেখানে রয়েছে কয়েক হাজার দোকান।

এসব মার্কেটে নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, নেই অগ্নিকাণ্ড ঘটলে বের হওয়ার বিকল্প পথ। তার উপর রয়েছে খোলা বৈদ্যুতিক তারের জঞ্জাল।

ইতিমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে কয়েকটি মার্কেটে অভিযান চালিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকাসহ নানা অনিয়মের কারণে জরিমানা করলেও, মার্কেট কর্তৃপক্ষ কোন নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় আতংকিত ব্যবসায়ী ও ক্রেতারা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, ফায়ার সেফটির কোনও ব্যবস্থা না থাকা এবং উচ্চমাত্রার যেসব বৈদ্যুতিক লাইন রয়েছে সেগুলো খোলা থাকাসহ নানা অনিয়মের কারণে নগরীর ৭০ শতাংশ মার্কেট ও বিপণী বিতান উচ্চ মাত্রার অগ্নি ঝুঁকিতে রয়েছে।

সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, যেসব মার্কেট ও বাণিজ্য বিতান অনুমোদনহীন ভাবে ভবন সম্প্রসারণ করেছে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে।অচিরেই এসব ঝুঁকিপূর্ণ মার্কেটে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

তবে মার্কেট ঝুঁকিপূর্ণ একথা স্বীকার করে তামাকুমন্ডির ব্যবসায়ী নেতারা বলছেন, প্রশাসনের দেয়া শর্তগুলো দ্রুত পূরণ করে মার্কেটকে নিরাপদ করে তোলা হবে।

আরও পড়ুন: বাস ও পিকআপের সংঘর্ষে দুই চালক নিহত, আহত ১০

নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান বলেন, সঠিক আইন প্রয়োগ ও তদারকির অভাবেই বিভিন্ন মার্কেট ও ভবন মালিকরা এসব বিষয়ে অসচেতন থেকে অনিয়মগুলো করছেন। এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হবে।

চট্টগ্রামের তামাকুমন্ডি ও রিয়াজুদ্দিন বাজারেই রয়েছে ছোট বড় মিলিয়ে দুই শতাধিক খুচরা ও পাইকারি মার্কেট। এসব মার্কেটে অগ্নিকাণ্ড হলে এর আর্থিক ক্ষতি রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহতাকেও ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন এসব মার্কেটের ব্যবসায়ীরা। 


একাত্তর/এসজে

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
গুপ্তদের মাধ্যম ব্যবহার করে দেশে আবার স্বৈরাচার ফিরে আসার অপচেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর