কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে হত্যা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০৯:৪৯ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আজিম হোসেন নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। 

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কালীগঞ্জের বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আজিম একই গ্রামের রমজান আলীর ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, দীর্ঘদিন ধরে কালীগঞ্জের বেথুলী গ্রামে জমিজমা নিয়ে রমজান ও ইসরাইলের মধ্যে দ্বন্দ চলে আসছিলো। তারই জের ধরে আজ সন্ধ্যা সাতটার দিকে চাচাতো ভাই মেহেদি তার অপর চাচাতো ভাই মাইক্রোবাস চালক আজিমকে কুপিয়ে জখম করে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: অপরাধের দুনিয়ায় বিখ্যাত হতেই আতিক-আশরাফকে হত্যা করেন ঘাতকরা: পুলিশ

পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় দু'পরিবারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। 

তিনি আরও জানান, এ হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত মেহেদিকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। থানায় মামলার প্রস্তুতি চলছে।


একাত্তর/আরবিএস 

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
‎মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার খবরকে কেন্দ্র করে কিশোরগঞ্জের মিঠামইনে আনন্দ...
নুরাল পাগলের দরবারে হামলার ঘটনার এক সপ্তাহের মাথায় রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওর‌ফে নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলার মামলায় পাঁচ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর