প্রতিবন্ধী কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে দোকানি আটক

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১২:২২ পিএম

খাগড়াছড়ি জেলা শহরে এক প্রতিবন্ধী কিশোরীকে (১২) শ্লীলতাহানির অভিযোগে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে জেলা শহরের মোহাম্মদপুরের একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে।

আটককৃত মালেক সর্দার মেসার্স সর্দার ট্রেডার্স নামে একটি মুদি দোকানের মালিক। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে তার দোকানে ওই কিশোরী পণ্য ক্রয় করতে আসে। এসময় দোকানের আশেপাশে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে একা পেয়ে দোকানের এক কোণায় নিয়ে মালেক তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন প্রতিবেশীরা। পরে মেয়েটি সেখান থেকে ছাড়া পেয়ে কাঁদতে কাঁদতে প্রতিবেশী এক নারীকে বিষয়টি খুলে বলেন এবং শরীরের বিভিন্ন স্থানে দাঁতের কামড়ের আঘাত ও নির্যাতনের দাগ দেখায়। প্রতিবন্ধী মেয়েটির ওই অবস্থা দেখার পরে ওই নারী মালেককে ঘটনার সম্পর্কে জিজ্ঞাসা করতে গেলে দোকান থেকে পালিয়ে যান তিনি। পরে আশেপাশের লোকজন তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন: দোকানে মোবাইল হারানোয় দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, বেলা আনুমানিক ১২টার দিকে থানায় মোহাম্মদপুরের এক কিশোরী মেয়েকে শ্লীলতাহানির একটি অভিযোগ আসে। পরে ওই অভিযোগের ভিত্তিতে আসামিকে তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।


একাত্তর/জো

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর