ধামরাইয়ে ভুট্টার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১২:৫৩ পিএম

ঢাকার ধামরাইয়ে ভুট্টার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। গত বছরের তুলনায় এ উপজেলায় এবার ভুট্টার চাষ কয়েকগুন বেশি হয়েছে বলে জানা যায়। 

ধামরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছরের তুলনায় এবার ভুট্টার আবাদ বেশি হয়েছে কয়েকগুন। এবারের ভুট্টার মানও বেশ ভালো। কৃষকের মুখেও হাসি ফুটেছে। এ বছর ঝড়বৃষ্টি না থাকার কারণে ভুট্টাক্ষেতের তেমন কোন ক্ষতি হয়নি। কৃষক সঠিক সময়ে ভুট্টা ঘরে তুলতে পেরেছে। ভুট্টাচাষে সার ও বিষ কম লাগে। পোকামাকড়ের আক্রমণ নাই বললেই চলে। হালকা ঝড়বৃষ্টিতে ভুট্টার গাছের কোন ক্ষতি হয়না। 

সরেজমিনে দেখা যায়, উপজেলার ১৬টি ইউনিয়নেই কমবেশি ভুট্টার চাষ হয়েছে। তবে রোয়াইল, সূয়াপুর, সোমভাগ, গাংগুটিয়া, বালিয়া ইউনিয়নে ভুট্টার চাষ তুলনামূলক ভাবে বেশি। তবে গত বছরের তুলনায় এবার আবাদ বেশি হয়েছে। ফলনও বেশ ভালো। খরচ কম আয় বেশি হওয়ায় মানুষ ধানচাষ বাদ দিয়ে ভুট্টার চাষে মনোযোগ বেশি দিয়েছে। গত বছরের তুলনায় এবার ভুট্টার চাষ অনেক বেশি। 

কৃষক আনোয়ার হোসেন বলেন, তিনি গত বছরের চেয়ে এবার আরও দুই বিঘা বেশি জমিতে ভুট্টার চাষ করেছেন। ফলন অনেক ভালো হয়েছে। ঝড়বৃষ্টির মতো কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ফলন ভালো। 

কৃষক লাবু মিয়া বলেন, তিনিও গত বছরের তুলনায় এ বছর আরও বেশি জমিতে ভুট্টার চাষ করেছেন। ধানের আবাদ অনেক কমিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: অষ্টগ্রামে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ধামরাই উপজেলায় চলতি বছর দুই হাজার ৫৬০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে যা গত বছরের তুলনায় অনেক বেশি। ঝড়বৃষ্টিতে ক্ষতির সম্ভাবনা কম। তবে ধানের চেয়ে ভুট্টাচাষে খরচ কম থাকায় কৃষকরা ভুট্টার দিকে ঝুঁকছে বেশি। কৃষি অফিস থেকে সবসময় কৃষকদের পরামর্শ দেয়া হয়- কখন কি করতে হবে।


একাত্তর/জো 

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এক ঘণ্টায় চারবার ভূমিকম্প। তিনটিরই আবার উৎপত্তিস্থল নরসিংদী। এ অঞ্চল ঘিরে ক্রমেই দানা বাঁধছে নানা আশঙ্কা।
সাভারে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর