পদ্মা সেতুতে বাইক চলবে বৃহস্পতিবার থেকে

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৫:৫৭ পিএম

বাইক চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে পদ্মা সেতু। বৃহস্পতিবার থেকে বাইকে করে পাড়ি দেয়া যাবে দেশের দীর্ঘতম এই সেতু।

ঈদ সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার অনুমতি দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, পদ্মা সেতুতে চলাচলের জন্য বাইক চালকদের মানতে হবে নিয়ম। সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে চালাতে হবে মোটরসাইকেল। গতি সীমা কোনোভাবেই ঘন্টায় ৬০ কিলোমিটারের বেশি ওঠানো যাবে না।

গত বছরের ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেয়া হয় বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতু। কিন্তু এর ২৪ ঘন্টার মধ্যেই সেতুতে বাইক চলাচল নিষিদ্ধ করা হয়।

যান চলাচল শুরুর দিনই বাইক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। হাজার হাজার বাইকের চাপে সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে ওঠে।

এই অবস্থার মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগর একমাত্র ও প্রধান এই সেতুতে বাইক চালানো নিষিদ্ধ করা হয়।

এরপর বাইকারদের বিভিন্ন গ্রুপে ও ব্যক্তি পর্যায়ে পদ্মা সেতু মোটরসাইকেলের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবি জানিয়ে আসছিলেন অসংখ্য মানুষ। উচ্চ আদালতে রিট পর্যন্ত করা হয়েছিল।

এবারের ঈদে পদ্মা সেতুর নীচ দিয়ে ফেরিতে করে বাইক পারাপারের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার ভোর থেকে শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌ রুটে ফেরিতে করে মোটরসাইকেল পার করা হচ্ছে।

এই অবস্থার মধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে বাইক চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করে দেয়ার ঘোষণা এলো।

আরও পড়ুন: শেখ হাসিনার গাড়িবহরে হামলায় চারজনের যাবজ্জীবন

গণভবনে ওবায়দুল কাদের কাদের বলেন, পরীক্ষামূলক ভাবে এই নির্দেশ দেয়া হয়েছে। কোনোভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল আসতে পারবে না। নির্ধারিত হারে টোল দিতে হবে।

আর এসব নিয়মের ব্যত্যয় ঘটলেই পদ্মা সেতুতে বাইক চলাচলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে বলেও সতর্ক করে দেন সেতুমন্ত্রী।

পদ্মা সেতু চালুর আগেই বিভিন্ন ধরনের যানবাহনের জন্য টোল নির্ধারণ করা হয়। একমুখী পারাপারের জন্য তখন মোটরসাইকেলের টোল ধরা হয়েছিল ১০০ টাকা।


একাত্তর/আরবি

পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অন্তর্বর্তীকালীন সরকার পদ্মা সেতু প্রকল্পে এক হাজার ৮২৫ কোটি টাকা ব্যয় সাশ্রয় করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকবছর ধরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির টানা কর্মযজ্ঞ শেষে গত ৩০ জুন কাজ শেষ হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর