গাবতলীতে জামাই আদার, মহাখালীতে ভাড়া তিন গুন

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ০৮:২৬ পিএম

ঈদযাত্রার শেষ দিনে হঠাৎ মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। আর এই সুযোগে বাস সঙ্কটের ছুতোয় ভাড়া দুই থেকে তিন গুণে বেশি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের আরও অভিযোগ, অতিরিক্ত ভাড়া আদায়ে প্রতিবাদ করলে গায়ে হাত তুলতে পিছপা হচ্ছে না পরিবহন সংশ্লিষ্টরা।

অপরদিকে গাবতলী বাস টার্মিনালের পরিস্থিতি একেবারেই আলাদা। যাত্রীখরায় সেখানে কাউন্টারগুলোতে যাত্রীদের একরকম ‘জামাই আদর’ করেই বাসে ডেকে  ডেকে তোলা হচ্ছে।

image


শুক্রবার (২১ এপ্রিল) মহাখালী বাস টার্মিনালের যাত্রীরা জানান, দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করছেন। তাদের কেউ এসেছেন রাত তিনটায়, আবার কেউ সেহরি করেছেন টার্মিনালেই। 

কাউন্টারের সামনেও গিজগিজ করা মানুষগুলো ধৈর্য হারিয়ে কাঙ্ক্ষিত টিকেটের জন্য বসে পড়েছেন খোলা আকাশের নিচে। তাদের অভিযোগ, পরিবহন সঙ্কটের কথা বলে দুই থেকে তিন গুণ অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা।

image


এদিন টার্মিনালে যাত্রীদের অভিযোগের সত্যতা মিলেছে। ঢাকা থেকে ময়মনসিংহগামী আলম এশিয়া পরিবহনের (ময়মনসিংহ ব- ১১-০১১৭) একটি গাড়ি ঘোষণা দিয়েই অতিরিক্ত ভাড়া আদায় করছে।

image


অভিযোগ আছে শাহজালাল পরিবহনের বিরুদ্ধেও। ঢাকা থেকে নেত্রকোণা পর্যন্ত ৩৬০ টাকার ভাড়া ৮০০ থেকে হাজার টাকা আদায় করছে। এমনকি প্রতিবাদ করলে যাত্রীদের ধরে পেটানোর অভিযোগও আছে পরিবহনটির স্টাফদের বিরুদ্ধে। 

image


অপরদিকে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া পরিবহনেও দিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ ছিলো ঘরমুখো যাত্রীদের। সেই সঙ্গে ট্রাফিক অব্যবস্থাপনায় ঘণ্টার পর ঘণ্টা যাত্রাবাড়ীতে গাড়ি আটকে থাকার মতো ঘটনাও ছিলো ঈদ যাত্রার শেষ দিনে।  

image


এদিকে একেবারেই যাত্রী চাপ নেই গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে। ঈদের এক বা দুদিন আগে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এমন যাত্রীখরা দেখা গেছে। এ পরিস্থিতিতে অনেক বাস মালিকই কাউন্টার বন্ধ রেখেছেন। এর মধ্যে অল্পসংখ্যক যাত্রী গাবতলীতে এলে কাউন্টারের কর্মী ও বাসের সহকারীরা রীতিমতো ‘জামাই আদর’ করছেন। সহজেই যেমন মিলছে টিকিট, তেমনি যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বাসগুলো

image


টার্মিনালটির পরিবহন সংশ্লিষ্টরা বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চল; এমনকি উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চলাচল করা বাসগুলোও এখন গাবতলী টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না। পদ্মা সেতু হয়ে চলাচল করায় যাত্রী ও নিজেদের সুবিধার্থে এসব বাস সায়েদাবাদ, গুলিস্তান, মালিবাগ, যাত্রীবাড়ী থেকে ছেড়ে যাচ্ছে। ফলে গাবতলীতে ঈদের এক-দুদিন আগেও এখন চরম যাত্রীখরা।

তাদের আশা, গাবতলী থেকে সায়েদাবাদ পর্যন্ত বাইপাস হলে সুদিন ফিরবে। 

image


তবে গত কয়েক দিনের মতো কমলাপুর রেল স্টেশনে চিত্র ছিল একই। একেবারেই নিঝঞ্ঝাট যাত্রা করছেন রেলের যাত্রীরা।


একাত্তর/এসি

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভবত দীর্ঘ ক্যারিয়ারের শেষ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়...
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তরুণদের ব্যাপক ভাঙচুর, দোকান লুটপাট ও পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলার পর কঠোর অবস্থানে নেমেছে জর্জিয়া মেলোনির সরকার। বিক্ষোভের নামে নজিরবিহীন...
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিতে এবং ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে ইচ্ছে করেই শান্তি আলোচনা দীর্ঘায়িত করছে ইরান।...
রাওয়ালপিন্ডিতে নিজের ক্যারিয়ারসেরা অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে এক রূপকথার জয় উপহার দিলেন তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাজ। শ্রীলঙ্কাকে হারানোর পর এবার শক্তিশালী ইংল্যান্ডকে ৮৭ রানের বড়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর