ঢাকাসহ বিভাগীয় শহরে ঈদের জামাত কখন কোথায়

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ০৭:৪৩ পিএম

শুক্রবার সন্ধ্যায় আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। শনিবার (২২ এপ্রিল) দেশে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর। ইতিমধ্যে দেশের বিভিন্ন ঈদগাহ ময়দানের ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে আটায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিবছরের মত এবারও ঈদের দিন পাঁচটি জামাত হবে ঢাকায় বায়তুল মোকাররমে।

প্রস্তুত করা হয়েছে হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। সেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

তবে আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহের জামাত না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত হবে।

প্রতি বছর দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন হয় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। এবার সেখানে হবে ঈদুল ফিতরের ১৯৬তম জামাত। সকাল ১০টায় জামাত অনুষ্ঠিত হবে। এতে যাতায়াতের সুবিধায় শেলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

এদিকে শোলাকিয়ার সঙ্গে পাল্লা দিয়ে প্রস্তুত দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান। আয়োজকরা বলছেন, প্রায় ২২ একর আয়তনের এ মাঠে পাঁচ থেকে ছয় লাখ মানুষ সেখানে একসঙ্গে নামাজ পড়তে পারেন। সকাল ৯টায় এ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

ঢাকা

ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও ঈদে পাঁচটি জামাত হবে। সকাল সাতটায় প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

এরপর সকাল আটা, সকাল ৯টা এবং সকাল ১০টায় যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ঈদ জামাত হবে। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল আটটায় এবং ৯টায় দুটি জামাত হবে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে সাতটায় হবে জমঈয়তে আহলে হাদীসের প্রধান জামাত।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল আটটায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সকাল আটটায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল আটটায় জামাত হবে।

আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল আটটায়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাত হবে সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। আবহাওয়া ভালো না থাকলে বা বৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত তিনটি মসজিদে ঈদ জামাত হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত হবে সকাল সাড়ে আটটায়। এছাড়া মগবাজারের বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনির জামে মসজিদে সকাল আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

ঢাকার এক হাজার ৪৩৫টি মসজিদ ও ১৮৯টি ঈদগাহে ঈদের জামাত হবে এবার। সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে ঈদের প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। সকাল আটটায় প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

পরে সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহর পেশ ইমাম হাফেজ মৌলানা আহমদুল হক।

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৯টায়।

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির এই ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান।

এদিকে লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল ৮টায়। পাশাপাশি নগরীতে সিসিসি’র ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ওয়ার্ডগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সকাল আটটায় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে যথাক্রমে হযরত শেখ ফরিদ (রঃ) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী সিসিসি জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।

নগরীর ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত স্ব স্ব মসজিদ অথবা ঈদগাহে অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বরিশাল

বরিশালে প্রধান ঈদ জামায়াত হবে সকাল সাড়ে আটটায় নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে।

নগরীর দ্বিতীয় প্রধান জামাত হবে আমতলা মোড় এলাকার বরিশাল সদর মডেল মসজিদে। সকাল সাড়ে ৮টায় এবং সাড়ে ৯টায় দুটি জামাত হবে সেখানে।

নগরীর চকবাজার এলাকার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল আটটা এবং সাড়ে ৯টায় দুটি জামাত হবে। গীর্জা মহল্লার জামে কসাই মসজিদে দুটি জামাত হবে সকাল সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায়।

বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে সকাল সাড়ে আটটায়, উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও নেছারাবাদ দরবার শরিফে সকাল আটটায় ঈদের জামাত হবে।

খুলনা

খুলনায় ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত হবে সকাল আটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। এ জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ।

সকাল সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের দুটি জামাত হবে।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরের প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদ জামাত হবে।

ময়মনসিংহ

ময়মনসিংহের প্রায় দুই হাজার মসজিদ ও ঈদগাহে এবার ঈদুল ফিতরের নামাজ হবে। প্রধান জামাত হবে সকাল আটটায় আঞ্জুমান ঈদগাহ মাঠে। সেখানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৯টায়। 

এছাড়া ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল সাড়ে আটটা এবং সাড়ে ৯টায় দুটি জামাত হবে। আকুয়া মার্কাজ মসজিদে সকাল সোয়া সাতটা, ময়মনসিংহ মার্কাজ মসজিদ সকাল আটটা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল সাড়ে আটটায়, ভাটিকাশর জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, জেলাখানা মসজিদে সকাল সাতটা ৪৫ মিনিটে হবে ঈদ জামাত।

এছাড়া জেলার ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে এবার। 

রাজশাহী

রাজশাহীতে এবার ঈদের প্রধান জামাত হবে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে, সকাল আটটায়। তবে বৃষ্টি হলে বা আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময় ঈদের প্রধান জামাত হবে শাহ মখদুম দরগা জামে মসজিদে। সে ক্ষেত্রে মানুষ বেশি হলে ৪৫ মিনিটের ব্যবধানে দরগা মসজিদে পর পর ঈদের দ্বিতীয় ও তৃতীয় জামাত হবে।

কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন জামিয়া ইসলামীয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী।

রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত হবে সকাল আটটায় মহানগর ঈদগাহে (টিকাপাড়া)। বৃষ্টি হলে একই সময়ে পাশেই টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত হবে।

সকাল আটটায় নগরীর তৃতীয় বড় ঈদ জামাত হবে বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরোপয়েন্টে। সেখানে প্রধান সড়কের ওপর একটিই ঈদ জামাত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল আটটায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল ৭টায় হবে ঈদ জামাত।

ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, সকাল সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে শহরের বেশিরভাগ মসজিদে ঈদুল ফিতরের নামাজ হবে।

আরও পড়ুন: গাবতলীতে জামাই আদার, মহাখালীতে ভাড়া তিন গুন

রংপুর

এবার রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল সাড়ে আটটায় কালেক্টরেট ঈদগাহে। ঈমামতি করবেন হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম।

আবহাওয়া খারাপ হলে ঈদের প্রধান জামাত হবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে আটটায়। সেখানে ৯টায় হবে দ্বিতীয় জামাত।

এছাড়া মুন্সিপাড়া ঈদগাহে সকাল সাড়ে আটটায়, হযরত মাওলানা কেরামত আলী মাজার সংলগ্ন কেরামতিয়া মসজিদে সকাল সাড়ে ৯টায়, মণ্ডল পাড়া বড় ঈদগাহ ও দামোদরপুর বড় ময়দানে সাড়ে ৯টায়, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ ৯টায়, বদরগঞ্জ চান্দামাড়ি কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায়, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে।

রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে আটটায়, গঙ্গাচড়ার পাইকান বড় জুম্মা মসজিদ মাঠে সকাল ৯টায়, ধাপ স্টাফ কোয়াটার জামে মসজিদ মাঠে এবং বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায়, বুড়িরহাট মাঠে সকাল ৯টায় ঈদের জামাত হবে।

এবারে জেলার প্রায় পাঁচ হাজার ৯০টি মসজিদ সংলগ্ন এলাকার ঈদগাহ ও খোলা মাঠে ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সিলেট

সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায়। ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা।

এছাড়া নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে সাতটা, সাড়ে আটটা ও সাড়ে ৯টায় তিনটি ঈদ জামাত হবে।

নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায় এবং হযরত শাহজালাল এর মাজার প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত হবে।

সিলেট মহানগরে মোট ৪৩৭টি ঈদ জামাত হবে এবার। এর মধ্যে ৩৪৭টি মসজিদে এবং ৯০টি ঈদগাহে। আর সিলেট জেলায় মোট ২ হাজার ৫৮৬টি ঈদ জামাত হবে।


একাত্তর/এসি


প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজ দফতরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর