বাইকের অতিরিক্ত গতি কাড়লো স্কুলছাত্রের প্রাণ

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ০৮:২৭ পিএম

মাদারীপুরে ঈদের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই বন্ধু। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) দুপুরে জেলার শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের জিনারগেট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো. নাজমুল হাওলাদার (১৫)। সে সৌদি প্রবাসী নান্দু হাওলাদারের ছেলে এবং কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, দুপুরে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামে ফুফু বাড়িতে ঈদের দাওয়াত খেয়ে দুই বন্ধুসহ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে মোটরসাইকেলটি মাইল ফলক পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে নাজমুল, জাহিদ ও আকরাম গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: বগুড়ায় ঈদের দিন বাইক দুর্ঘটনায় ঝরলো তিন প্রাণ

শিবচর থানার এসআই মো. জাহিদ বলেন, দ্রুত গতির কারণে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়ে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


একাত্তর/এসি

গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
নেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নরসিংদীর প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলার শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় এই সড়ক...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর