মৌলভীবাজারে ধানক্ষেতে বজ্রপাতে দুই কৃষক নিহত

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ০২:৩২ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার সকালে এ ঘটনা ঘটেছে বলে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে।

এ দিন সকাল ১০টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় পনের বিশ মিনিট স্থায়ী ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি সঙ্গে বিভিন্ন জায়গায় বজ্রপাতও হয়েছে। 

স্থানীয়রা জানান, শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের লালবাগ এলাকায় জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজ উদ্দিন নামের একজনের মৃত্যু ঘটে। এসময় আহত হয় হায়দার মিয়া নামের আরেক কৃষক। তাকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলার নগর নামক এলাকায় ক্ষেতে ধান কাটার সময় বজ্রপাতে সোম শব্দকর নামের আরেক কৃষক নিহত খওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে বজ্রপাতে নিহত রিয়াজ উদ্দিনের দাফনের জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ভাবে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।


একাত্তর/আরবি  


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
মৌলভীবাজারের বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা কুলাউড়া উপজেলার সীমান্তঘেঁষা কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর