সাবেক কমিশনারকে কুপিয়ে জখম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১০:৩৬ এএম

পটুয়াখালী বাউফল পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার শংকর পালকে (৪৯) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত ৮টার দিকে বাউফল পৌর শহরের কাগজিরপোল বাসস্ট্যান্ড ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় শংকরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতের পারিবারিক সূত্র জানায়, শংকর পাল রাত ৮টার দিকে কাগজিরপোল বাসস্ট্যান্ডের সামনে থেকে বাড়িতে যাওয়ার পথে বর্তমান ১নং ওয়ার্ড কমিশনার হারুন মল্লিকের বড় ছেলে আরিফ (২২) তার বাইকের চাবি নিয়ে যায়। এরপর কয়েকজন মিলে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাউফলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেলে পাঠান।

এ ব্যাপারে আহত সাবেক কমিশনারের ভাই রাজীব পাল বলেন, আমার ভাইয়ের অবস্থা গুরুতর। এ হামলার পেছনে হাত রয়েছে বর্তমান কমিশনার হারুন মল্লিকের (৪৫)।

‘হারুন মল্লিকের নেতৃত্বে তার ছেলে আরিফ ও শরিফসহ ৪ থেকে ৫ জন পরিকল্পিত প্রাণনাশক হামলা চালায়। আমরা আইনগত ব্যবস্থা নেবো।’

তবে, অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি বাউফল পৌরসভা ১নং ওয়ার্ড কমিশনার হারুণ মল্লিক (৪৫)।

আরও পড়ুন: রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত রাহুলের মৃত্যু, চারজন চিকিৎসাধীন

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


একাত্তর/আরএ

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর