শ্রীপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৮:১০ পিএম

গাজীপুরের শ্রীপুরে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার নিজ বাড়ির জানালার গ্রিলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাকিম ফকির (৬০) শ্রীপুর উপজেলার তাঁতিসুতা গ্রামের মৃত সুবেদ আলীর ছেলে। 

পুলিশ জানায়, দ্বিতীয় স্ত্রীর সাথে থাকতেন নিহত হাকিম ফকির। পারিবারিক নানা বিষয় নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার দিবাগত রাতে স্ত্রীর সাথে একই ঘরে ঘুমিয়েছিলেন তিনি। সকালে ঘুম থেকে উঠে ঘরের খাটের পাশে জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্ত্রী। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। 

নিহতের প্রথম স্ত্রীর ছেলে আরিফ ফকিরের দাবি, তার ওই ঘরের সৎ ভাই মাদকাসক্ত। তিনি টাকার জন্য বাবাকে মারধর করতেন। তার বাবা ফোন দিয়ে এসব জানাতেন। তার বাবাকে মেরে ফেলা হয়েছে বলে দাবি তার।

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করে আরও বলেন, বিছানায় হাঁটু গেড়ে বসা অবস্থায় একজন মানুষ কিভাবে আত্মহত্যা করে? তাই বাবার মৃত্যুর রহস্য উদঘাটনে সঠিক তদন্ত দাবি করছি। 

আরও পড়ুন: ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ নিহত

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবং তদন্তের পর এ ঘটনার বিস্তারিত জানা যাবে। 


একাত্তর/জো

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর