ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ নিহত

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৭:৫২ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে পিতা নিহত ও ছেলে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাশাইল-মাগুড়া সড়কে মাগুড়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত লিটন মিয়া (৫৮) মাদারীপুর জেলার মৃত দলিল উদ্দিন মিয়ার ছেলে ও পেশায় কাঠ ব্যবসায়ী। গুরুতর আহত তার ছেলে জানে আলম মিয়াকে (১৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার বাশাইল-মাগুড়া সড়ক দিয়ে মোটরসাইকেলে ভরঘাটা যাচ্ছিলেন ওই পিতাপুত্র। মাগুড়া বাজারের কাছে ওই সড়কে থাকা শুকানোর জন্য ধানের খড় চাকায় বেঁধে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত হন তারা। স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিটন মিয়াকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ সজীব জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আর অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।  

নিহত লিটন মিয়ার ভাই রিপন মিয়া জানান, সকালে তার ভাই ও ভাতিজা কাঠ কেনার উদ্দেশে তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে বাটাজোড় গিয়েছিলেন।

আরও পড়ুন: পদ্মায় জেলের জালে ৩২ কেজির বাগাইড় মাছ

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনা ঘটানো ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর