হাসিনা-কিশিদা শীর্ষ বৈঠক আজ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০৫:৩৮ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বৈঠকে বসবেন আজ। বুধবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় টোকিও’তে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) চারদিনের সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

সূত্র জানিয়েছে, টোকিও সফরের দ্বিতীয় দিন বুধবার ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। বিকেলে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রীর বৈঠকে বসবেন তিনি।

পরে জাপানের প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, এ সফরে কৃষি, মেট্রোরেল, ইন্ড্রাস্ট্রিয়াল আপগ্রেডেশন, শিপ রিসাইক্লিংসহ বিভিন্ন খাতের ৮টি চুক্তি বা সহযোগিতা স্মারক সই হবার কথা রয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে আলোচনার সুযোগ সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীর সফর সফল এবং ফলপ্রসূ হবে বলে আমরা আশাবাদী।


একাত্তর/এসি

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর