ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে’র আলোচনায় ‘অলাতচক্র’

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৬:০৯ পিএম

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে-এর সদস্যরা প্রখ্যাত লেখক আহমেদ ছফার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’ নিয়ে আলোচনা করেছেন।

মঙ্গলবার এই আলোচনা অনুষ্ঠিত হয়। এটি ছিল এই পাঠক চক্রের সদস্যদের দ্বিতীয় আলোচনা।

ব্র্যাক ব্যাংক-এ বই পাঠে উত্সাহী কর্মকর্তাবৃন্দ এই পাঠক চক্রটির সূচনা করেন। এই পাঠক গ্রুপটি সাহিত্যের প্রতি ভালবাসা জাগ্রত করে এবং সহকর্মীদের মধ্যে সহযোগিতা ও সাহিত্য সমালোচনামূলক চিন্তাভাবনাকে উত্সাহিত করে। 

ব্যক্তিগত ও পেশাগত উৎকর্ষতা এবং কর্মসংস্কৃতির উন্নয়নে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখে এই রিডিং ক্লাবটি গঠন করা হয়েছে। 

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেনের মতে, এই উদ্যোগ সাহিত্য সম্পর্কে সহকর্মীদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ধারণা গভীরভাবে জানার সুযোগ দেবে। 

প্রতি মাসে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা একটি করে বই পড়েন এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। মে মাসের সভায় তারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আদর্শ হিন্দু-হোটেল’ গ্রন্থ নিয়ে আলোচনা করবেন।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর