জোড়া ভূমিকম্পের কাঁপল নেপাল

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০১:৩৫ পিএম

নেপালে শক্তিশালী দু’টি ভূমিকম্প আঘাত হেনেছে। 

বৃহস্পতিবার গভীর রাতে নেপালের পশ্চিমাঞ্চলে দুই দফায় ওই ভূমিকম্প আঘাত হানে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রিখটার স্কেলে জোড়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮ এবং ৫.৯।

অবশ্য ভূমিকম্পের জেরে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার বৃহস্পতিবার রাতে পশ্চিম নেপালে ভূমিকম্পের দু’টি ঘটনা রেকর্ড করেছে। নেপালের পশ্চিমাঞ্চলীয় সুরখেত জেলার সিসমোলজিক্যাল সেন্টারের মতে, বৃহস্পতিবার গভীর রাতে ৪.৮ এবং ৫.৯ মাত্রার দু’টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেড় ঘণ্টার ব্যবধানে ঘটা জোড়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাজুরার ডাহাকোটে। 


নেপালের সুরখেত জেলার সিসমোলজিক্যাল সেন্টারের কর্মকর্তা রাজেশ শর্মা বার্তাসংস্থা এএনআই-কে ফোনে বলেন, ‘প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১:৫৮ মিনিটে হয় এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। এর দেড় ঘণ্টা পর রাত ১:৩০ মিনিটে (স্থানীয় সময়) ৫.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।’ 

বাজুরা জেলা পুলিশ কার্যালয় জানিয়েছে, রাতের আঁধারে হওয়া এই ভূমিকম্পের জেরে আতঙ্কে স্থানীয়রা ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। এছাড়া বাজুরার পার্শ্ববর্তী পশ্চিম নেপালের অন্য জেলাগুলোতে কম্পন অনুভূত হয়েছেভূমিকম্পের প্রভাব নিরূপণ করা হচ্ছে বলেও নিশ্চিত করেছে বাজুরা জেলা পুলিশ কার্যালয়।

নেপালের পশ্চিম অঞ্চল দীর্ঘদিন ধরে স্থিতিশীল থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে সেখানে ভূমিকম্প রেকর্ড করা হচ্ছে। এর আগে ওই এলাকায় ভূমিকম্পে ছয়জনের মৃত্যু হয়েছিল। নেপালের পার্বত্য জেলা বাজুরা দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮৫০ কিলোমিটার দূরে অবস্থিত। উল্লেখ্য, নেপালে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। 

২০১৫ সালের ২৫ এপ্রিল রাজধানী কাঠমান্ডু এবং পোখারা শহরের মধ্যবর্তী স্থানে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে অন্তত ৮ হাজার ৯৬৪ জন নিহত এবং প্রায় ২২ হাজার মানুষ আহত হন।


একাত্তর/এআর

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর