বাংলাদেশকে ১২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৬:০১ পিএম

তিনটি নতুন প্রকল্পে বাংলাদেশের জন্য ১২৫ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। টাকার অংকে এই অর্থের পরিমাণ সোয়া ১৩ হাজার কোটি টাকার মতো। 

ওয়াশিংটন-ভিত্তিক ঋণদাতা এই সংস্থাটি  শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছেন। 

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশকে ৪৭০ কোটি টাকার ঋণ দেয়ার মধ্যেই বিশ্ব ব্যাংকের এই ঋণ অনুমোদনের খবর এলো। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি, কৃষি ও গ্রামীণ রূপান্তরের জন্য ৫০ কোটি ডলারের অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক। এরফলে কৃষি ও খাদ্য ব্যবস্থায় বৈচিত্র্য, খাদ্য নিরাপত্তা, উদ্যোক্তা এবং জলবায়ু স্থিতিস্থাপকতার সহায়ক হবে। 

আরও ৫০ কোটি ডলার দেয়া হবে পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল উন্নয়ন প্রকল্পে। এই প্রকল্প সবুজ ও জলবায়ু-সহনশীল উন্নয়নে উত্তরণে বাংলাদেশকে সহায়তা করবে।

বাকি ২৫ কোটি ডলার দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের টেকসই উত্তরণে একটি ক্ষুদ্র প্রকল্প করা হবে। যা এ খাতকে সম্পদ ব্যবহারের দক্ষতা বাড়াবে, দূষণ কমাবে এবং জলবায়ু সহনশীল প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।

বাংলাদেশ সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং প্রেক্ষিত পরিকল্পনার (২০২১-২০৪১) সঙ্গে মিল রেখে বিশ্ব ব্যাংকের ‘কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক’ তৈরি করা হয়েছে। 

এর ফলে উচ্চ ও টেকসই প্রবৃদ্ধি অর্জনের বাধাগুলো চিহ্নিত করে ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনে বাংলাদেশকে সহায়তা করবে।


একাত্তর/আরবি 

বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর