সুদানে তুর্কি উড়োজাহাজ লক্ষ্য করে গুলি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৪:৪০ পিএম

সুদানের রাজধানী খার্তুমের বাইরের একটি বিমানঘাঁটিতে অবতরণের সময় একটি তুর্কি উড়োজাহাজকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

শুক্রবার বিবিসি জানায়, এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং বিমানটি ওয়াদি সিদনাতে নিরাপদে অবতরণ করেছে, যেখানে এটি পরীক্ষা করা হচ্ছে।

সুদানের সেনাবাহিনী বিমানে গুলি চালানো এবং এর জ্বালানি ব্যবস্থার ক্ষতির জন্য আধাসামরিক যোদ্ধাদের দায়ী করেছে।

র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা বর্ধিত যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিদ্বন্দ্বী সামরিক দলগুলো স্থানীয় সময় মধ্যরাতে তাদের যুদ্ধবিরতি আরও তিন দিনের জন্য বাড়াতে সম্মত হয়েছে।

তবে সেনাবাহিনীর জেটগুলো রাতের বেলা খার্তুমে আরএসএফ অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রাখায় যুদ্ধবিরতি সীমিত প্রভাব ফেলতে পেরেছে। 

পূর্ববর্তী যুদ্ধবিরতির সময় হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কয়েক ডজন দেশ তাদের নাগরিককে সরিয়ে নেয়ার আয়োজন করে। 

আরও পড়ুন: ইউক্রেনে রুশ মিসাইল হামলায় ১৩ জন নিহত

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, লোহিত সাগরের উপকূলে ওয়াদি সিদনা এবং পোর্ট সুদান শহর থেকে তুর্কি নাগরিকদের উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

১৪ দিন আগে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে শত শত মানুষ নিহত হয়েছে এবং কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।


একাত্তর/এসজে

উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর