কক্সবাজারে টহল পুলিশকে ছুরিকাঘাত, আটক তিন

আপডেট : ০১ মে ২০২৩, ১২:৫৮ পিএম

কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন, তবে এখনও শঙ্কামুক্ত নন। এ ঘটনায় আহত পুলিশ সদস্য ঘটনাস্থল থেকেই একজনকে আটক করেন। পরে ওই তিন জনকে আটক করা হয়। পুলিশের ধারনা তারা ছিনতাইকারী।

রোববার দিবাগত রাত ১২টার দিকে শহরের কলাতলীর জিয়া গেস্ট ইনের পাশের সড়ক এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম সোহেল রানা। তিনি শহর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।

image


পুলিশের ওপর আক্রমণ করা যুবকের নাম মিসবাউল হক মুন্না। তার বাড়ি শহরের টেকপাড়া এলাকায়। 

পুলিশ জানিয়েছে, রাতে ওই সড়কে একা টহলে ছিলেন সোহেল রানা। এ সময় সড়কের পাশে অন্ধকারে দাঁড়িয়ে থাকা তিন যুবককে সন্দেহ হলে পরিচয় জানতে চান। তাদের কথা শুনে সন্দেহ হলে ওই তিন যুবকের শরীর তল্লাশি করেন। এসময় তাদের একজন সোহেলের পেটে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। সেখান থেকে দুইজন পালিয়ে গেলেও ছুরিকাঘাত করা যুবককে ধরে ফেলেন গুরুতর আহত সোহেল রানা।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক পুলিশের একটি টিম গিয়ে সোহেল রানাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। 

image


স্থানীয়দের অভিযোগ, পর্যটন নগরী কক্সবাজারে দিনদিন বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারীরা। সাধারণ মানুষের পাশাপাশি এখন নিরাপদ নয় পুলিশও।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় মুন্নাসহ তিন জনকে রাতেই আটক করা হয়েছে।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় নিহত দুই

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ জুলাই কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্যুরিস্ট পুলিশের পারভেজ নামে এক কনস্টেবল নিহত হয়েছিলেন।


একাত্তর/এসি

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর