এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় নিহত দুই

আপডেট : ০১ মে ২০২৩, ১০:৪৫ এএম

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর সংলগ্ন এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় এক ট্রাকের চালক ও অপর ট্রাকের চালকের সহকারীর মৃত্যু হয়েছে। 

রোববার দিবাগত রাত ৩টার দিকে বাখরেরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার ট্রাক চালক বশির হাওলাদার (৩৫) এবং যশোরের কোতোয়ালী উপজেলার সুজলপুর ভেকুটিয়া এলাকার মো. সুজন মিয়া (২৫)। 

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাঙ্গিবাহী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকায় নষ্ট হয়ে গেলে ট্রাকের চালক বশির ট্রাকের নিচে গিয়ে মেরামত করছিলেন। 

এসময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী অপর একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের নিচে থাকা চালক বশির মারা যান এবং অপর ট্রাকের চালকের সহকারী সুজনের মৃত্যু হয়। 

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। বিকল হয়ে যাওয়া ট্রাকের চালক এবং পেছন থেকে ধাক্কা দেয়া ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ এবং ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।


একাত্তর/এসজে

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর