মাদারীপুরে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আপডেট : ০৪ মে ২০২৩, ০৭:৫২ পিএম

মাদারীপুর সদরের ঝিকরহাটিতে নিজঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ঘরের মধ্যে রেখে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে মহিউদ্দিন খান (৪০) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী, পরিবার ও পুলিশ জানায়, সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মৃত গিয়াস উদ্দিন খানের ছোট ছেলে মহিউদ্দিন খান ঘটনার সময় একাই বাড়িতে ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে তাদের কাজের বুয়া রানী আক্তার ঘরের ভেতর গিয়ে মহিউদ্দিনের মরদেহ বাথরুমে পরে থাকতে দেখেন। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সদর থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ মরদেহের সুরতহাল করে সিআইডিকে জানায়। দুপুর ২টার দিকে প্রয়োজনীয় আলামত রেখে মরদেহ মাদারীপুর মর্গে পাঠায় সিআইডি।

এসময় মহিউদ্দিনের বুকের ওপর ক্ষত চিহ্ন দেখা যায়।

মহিউদ্দিন খানের বড় বোন তাসলিমা ইসলাম বলেন, ‘আমার মা বাড়িতে ছিলো না। মহিউদ্দিন একাই ছিলো। তাই ঘর ফাঁকা পেয়ে পূর্বপরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে রেখে গেছে দুর্বৃত্তরা। না হলে কেন তার বুক ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেলো। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করি।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘরের মধ্যে কেউ না থাকায় আসলে কি ঘটেছে তা বলা যাচ্ছে না। সিআইডি প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। বুকের ক্ষতের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: নরসিংদীতে বজ্রপাতে দুইজন নিহত

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর