টাকা পেলে ঢাকাকে পানি দিতে আপত্তি নেই মমতার

আপডেট : ০৫ মে ২০২৩, ০৩:০২ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভালবাসার কারণে বাংলাদেশকে পানি দিতে আপত্তি নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এজন্য ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া অর্থ দাবি করেছেন তিনি। 

বৃহস্পতিবার বিকালে মালদায় এক সমাবেশে তিনি বলেন, ‘বাংলাদেশকে জল দিতে আমার কোনো আপত্তি নেই। আমি হাসিনাজিকে ব্যক্তিগতভাবে ভালবাসি।’ 

মমতা প্রশ্ন তোলেন, প্রতিবেশী দেশের সঙ্গে ফারাক্কা চুক্তি বাবদ রাজ্য সরকারের প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার এখনও দেয় নি কেন? 

বাংলাদেশকে পানি বণ্টনের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা বলেন, ‘তুমি আমাদের জল বাংলাদেশকে দিলে, আমার তাতে আপত্তি নেই। হাসিনাজিকে আমি ব্যক্তিগতভাবে ভালবাসি। ঠিক আছে। কিন্তু তার পরিবর্তে কেন্দ্র আমাদের রাজ্য সরকারকে ৭০০ কোটি টাকা দেবে বলেছিল। কিন্তু আজ পর্যন্ত এক পয়সা দাও নি।

image

‘বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। হয়তো কেউ ভাবতে পারে, আমি কেন প্রধানমন্ত্রীর সাথে কথা বলছি না। কিন্তু আমি অন্তত ৫০ বার গেছি। হয়তো এত বার যাই নি, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর সাত-আটবার তো গেছিই।’

১৯৯৬ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়। 

চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালে। চুক্তি নবায়নের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ফারাক্কা নিয়ে তত বেশি সরব হতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। 

সমাবেশের আগে দুপুরে মালদহে প্রশাসনিক বৈঠকেও ফারাক্কা চুক্তির প্রসঙ্গ তোলেন মমতা। 

তিনি বলেন, ‘এটি কেন্দ্রের সরকারের অধীনস্থ একটি বিষয়। ফারাক্কা বাঁধ প্রকল্পের বিষয়টিও কেন্দ্রের। তারা ড্রেজিং পর্যন্ত করেনি। ফলে মানুষের খুব অসুবিধা হয়। 

‘কেন্দ্রীয় সরকার যখন বাংলাদেশের সাথে ফারাক্কা চুক্তি করেছিল, আমরা তাদের জল দিয়েছিলাম। কেন্দ্রীয় সরকার তখন লিখিতভাবে চুক্তি করেছিল যে, পরিবর্তে আমাদের টাকা দেওয়া হবে এবং সেটা আমাদের ফারাক্কাকে ভালো রাখবার জন্য। কিন্তু আজ পর্যন্ত আমরা সেই ৭০০ কোটি টাকা পাই নি।’ 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘গঙ্গা নদীর ভাঙ্গন ১০০ বছর ধরে চলছে। সবাই ক্ষমতায় এসেছে, চলেও গেছে। কিন্তু ভাঙন রোধে কেউ কিছুই করেনি। অথচ গঙ্গার ভাঙ্গন বিষয়টি কেন্দ্রের সরকারের অধীনে, আমার অধীনে নয়। ফারাক্কা বাঁধ প্রকল্পটিও কেন্দ্রীয় সরকারের অধীনে।’

ভারতের জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) ইস্যুতেও এদিন কেন্দ্রীয় সরকারকে সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি বলেন "কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে চিঠি এসেছে। নির্বাচন আসলেই তাদের এ কথা মনে পড়ে। ওই চিঠিতে সীমান্তবর্তী কয়েকটা জায়গার নাম এমন ভাবে দিয়েছে... তাতে বলা হয়েছে কারো যদি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড না থাকে তবে তাদেরকে বিদেশি বলে ঘোষণা করা হবে।’

আরও পড়ুন: পরিস্থিতি দেখতে মিয়ানমারে রোহিঙ্গা প্রতিনিধিদল

মমতা বলেন, ‘অর্থাৎ তাদের যাতে তাড়িয়ে দেওয়া যায়, ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া যায়, তার ব্যবস্থা করা হবে। আমি বলি তোদের (কেন্দ্র) ক্ষমতা থাকলে হাত তুলে দেখা। আমি একটাও করতে দেব না। আমরা সবাই মানুষ, এটাই আমাদের পরিচয়।’


একাত্তর/আরবি 

গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ কমিশনের বার্ষিক বৈঠকে অংশ নিতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, ভারত ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে। কিন্তু তাতে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর