নারায়ণগঞ্জের বিস্ফোরণে মৃত্যু বেড়ে চার

আপডেট : ০৫ মে ২০২৩, ১০:৩৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রোলিং কারখানায় লোহার ভাট্টি বিস্ফোরণে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আরও তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ভুলতার সাওঘাট এলাকায় রাহিমা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি নামের লোহা গলানোর কারখানায় চুল্লি বিস্ফোরণ ঘটে।

ওই সময় ঘটনাস্থলেই মারা যান একজন। ছয় জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনসটিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও তিনজনের।

বিস্ফোরণের সময় ঘটনাস্থলে নিহত হন শংকর চন্দ্র (৩৫)। বৃহস্পতিবার রাতে হাসপাতালে মৃত্যু হয় ইলিয়াস আলীর (৩৫)। এরপর শুক্রবার সকাল দশটার দিকে নিয়ন (২০) এবং দুপুর ১২টায় মৃত্যু হয় আলমগীরের (৩০)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দগ্ধদের মধ্যে যারা ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে পাঁচজনের অবস্থা ছিলো আশঙ্কাজনক। তাদের শরীরের ৯০ থেকে ৯৭ ভাগ পুড়ে গেছে।

চিকিৎসাধীন ইব্রাহিমের শরীরের ২৮ শতাংশ, মো. জুয়েলের ৯৭ শতাংশ এবং গোলাম রাব্বির শরীরের ৯৯ শতাংশ পুড়ে গেছে।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, লোহা গলানোর কারখানাটির নির্মাণ কাজ এখনো পুরো শেষ হয়নি লোহা গলানোর কাজ শুরু করা হলেছিলো পরীক্ষামূলক ভাবে। বৃহস্পতিবার বিকেলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে গলিত উত্তপ্ত লোহা ছিটকে পড়ে গুরুতর দগ্ধ হন শ্রমিকরা।

আরও পড়ুন: টাকা পেলে ঢাকাকে পানি দিতে আপত্তি নেই মমতার

রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সুপারভাইজার শফিকুল ইসলাম একটি সংবাদমাধ্যমকে বলেন, ছয় মাস আগে এখানে লোহা উৎপাদনের কাজ শুরু হয়েছে। কারখানাটিতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা আছে। শ্রমিকরাও সেফটি জ্যাকেট পরেছিল। বিস্ফোরিত অতিরিক্ত গরম লোহা ছিটকে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর