দুইদিনের ব্যবধানে সার্বিয়ায় আবারও বন্দুক হামলা, নিহত আট

আপডেট : ০৫ মে ২০২৩, ০৪:৫৬ পিএম

সার্বিয়ায় মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয় বন্দুক হামলায় আটজন নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে রাজধানী বেলগ্রেড থেকে ৪২ কিলোমিটার দক্ষিণে দুবোনা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। 

রাষ্ট্রীয় সম্প্রচারকারী আরটিএস জানিয়েছে, সন্দেহভাজন যুবক একটি স্কুলের উঠানে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি চলে যান এবং একটি অ্যাসল্ট রাইফেল ও হ্যান্ডগান নিয়ে ফিরে এসে চলন্ত গাড়ি থেকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন।

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার ভুসিক একে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করে কঠোর নতুন বন্দুক নিয়ন্ত্রণ ব্যবস্থা ঘোষণা করেন।

সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ২০০২ সালে জন্ম নেয়া সন্দেহভাজন হামলাকারীকে ক্রাগুজেভাক শহরের কাছ থেকে আটক করা হয়। আটজনকে হত্যা এবং ১৪ জনকে আহত করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। 

এক জাতীয় ভাষণে ভুসিক বলেন, বন্দুকধারী নব্য-নাৎসি প্রতীকযুক্ত একটি টি-শার্ট পরেছিলেন। তবে তিনি এ হামলা সম্পর্কে আর কোনও বিবরণ দেননি।

আরও পড়ুন: ক্রেমলিনে ড্রোন হামলার মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র: রাশিয়া

প্রেসিডেন্ট বন্দুক নিয়ন্ত্রণ উন্নত করতে এবং স্কুলগুলোতে নিরাপত্তা জোরদার করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়ার প্রস্তাব করেন।

এর আগে বুধবার রাজধানী বেলগ্রেডের একটি স্কুলে এক শিক্ষার্থীর হামলায় তার আট সহপাঠী ও এক নিরাপত্তাকর্মী নিহত হয়। আহত হয় শিক্ষকসহ আরও সাতজন। 


একাত্তর/এসজে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর একটি ইসলামিক সেন্টারে দুই কিশোর বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলায় মসজিদের বাইরে থাকা একজন নিরাপত্তা কর্মীসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন।...
ব্ল্যাঞ্চ বলেন, এটা স্পষ্ট যে, সে (সন্দেহভাজন হামলাকারী) প্রকৃতপক্ষে প্রশাসনে কর্মরত ব্যক্তিদের, সম্ভবত প্রেসিডেন্টসহ বাকিদের লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যেই এসেছিলেন। 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হিলটন হোটেলে হোয়াইট হাউসে কাজ করা সাংবাদিকদের সংগঠন- হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন' ডিনারে সিক্রেট সার্ভিস এজেন্টের ওপর হামলার ঘটনা আমেরিকার রাজনৈতিক নেতাদের...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর