দেলদুয়ারে মায়ের ঝুলন্ত দেহের পাশে মৃত দুই শিশু সন্তান

আপডেট : ০৭ মে ২০২৩, ১১:৪৬ এএম

টাঙ্গাইলের দেলদুয়ারে দুই সন্তানসহ এক মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মায়ের ঝুলন্ত দেহের পাশেই মৃত অবস্থায় ছিল শিশু মুশফিক ও মাশরাফির দেহ।  

উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রাম থেকে শনিবার সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন জানিয়েছেন। 

নিহতরা হলেন- চকতৈল গ্রামের শাহেদের স্ত্রী মনিরা বেগম (২৫), তার দুই ছেলে মুশফিক (৫) ও মাশরাফি (২)।

দেউলী ইউনিয়নের চেয়ারম্যান তাহমিনা হক সাংবাদিকদের বলেছেন, ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী শাহেদ গা ঢাকা দিয়েছেন। 

শাহেদ দেউলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ফজলুল হকের ছেলে।

ঘটনার দিন প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মনিরার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় থাকলেও তার পা মাটিতে ছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহতদের একজন আত্মীয় অভিযোগ করেছেন, শিশু সন্তানসহ মাকে হত্যার মনিরার লাশ ঝুলিয়ে রেখে পালিয়েছে হত্যাকারী।

মনিরার ভাই আল আমিন বলেন, ‘আমার বোন জামাই শাহেদ নেশাগ্রস্ত মানুষ। এর আগে চুরি করে ধরা পড়েছিল। কোন কাজ কর্ম করে না। আমার বোনকে মারধর করত। এবার আমার ফুটফুটে দুই ভাগ্নে এবং বোনকে মেরেই ফেলল।’ 

শাহেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন আমিন। 

আরও পড়ুন: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা বলেন, লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। 

শাহেদকে খুঁজে পেলে এবং লাশের ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 


একাত্তর/আরবি 

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক তরুণীর বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার দুটি পোস্ট এলাকায় আলোচনার...
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর