আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৭ মে ২০২৩, ০৫:২৪ পিএম

দেশে আবারও ধীরে ধীরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু সংক্রমণ থেকে মুক্ত থাকতে হলে সবাইকে ব্যক্তিগত ভাবে সচেতন হতে হবে।

রোববার রাজধানীর হোটেল হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব টিকাদান সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে মশার কামড় থেকে মুক্ত থাকতে হবে। আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসা বাড়ির ছাদ, আঙিনায় যেন পানি জমে না থাকে, সেই খেয়াল রাখতে হবে।

image


তিনি আরও বলেন, ইতিমধ্যে ডেঙ্গু চিকিৎসার জন্য ঢাকার সরকারি জেনারেল হাসপাতালগুলো প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। 

প্রয়োজনে মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালকেও ডেঙ্গু চিকিৎসায় ব্যবহার করা হবে বলে জানান জাহিদ মালেক। 

২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। ওই মারা গেছেন ২৮১ জন। আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজারের বেশি। 

তবে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন ২০১৯ সালে। সে বছর ১ লাখের উপর শনাক্ত হয়। ই বছর মৃত্যুহার কম ছিল-১৭৯ জন। 

আরও পড়ুন: নওগাঁর আম আসছে ২২ মে, লক্ষ্য ৭৫ হাজার ৫৩৫ টন

ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার সাধারণত বর্ষাকালে হয়ে থাকে। জুলাই মাসের পর থেকে ডেঙ্গুর 'পিক' বা সর্বোচ্চ সংক্রমণ সময় ধরা হয়ে থাকে।

তবে ডেঙ্গু আক্রান্তের জন্য সময় মানা হচ্ছে না।  চলতি বছরের প্রায় ১১০০ মানুষ ইতোমধ্যেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। 


একাত্তর/আরবি 

বিচ্ছিন্নভাবে নয়, সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টেকসই...
দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে এই খাতে নিয়োজিত সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার এম...
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
দেশে কম আয়ের মানুষ এবং কিশোর-কিশোরীদের (টিনএজার) মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর