কেরালায় নৌকা ডুবে ২২ জনের প্রাণহানি

আপডেট : ০৮ মে ২০২৩, ০২:২৭ পিএম

ভারতের দক্ষিণাঞ্চলের কেরালা রাজ্যে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

রোববার রাতে উল্টে যাওয়ার সময় নৌকাটিতে প্রায় ৫০ জন লোক ছিল বলে জানা গেছে, যা তার ধারণক্ষমতার দ্বিগুণ।

সোমবার উদ্ধার তৎপরতা চলছে এবং জল থেকে নৌকাটি টেনে ওঠানোর পর মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে নিখোঁজ যাত্রীদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ।

মালাপ্পুরম জেলার জুনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ আব্দুল নাজার বলেন, অতিরিক্ত ভিড়ের কারণে ডাবল ডেকার নৌকাটি ডুবে যায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় শোক প্রকাশ করে বলেন, তিনি এই ‘প্রাণহানিতে ব্যথিত’।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনেক যাত্রী নৌকার নিচে আটকা পড়েছিল এবং অন্ধকারের কারণে উদ্ধার তৎপরতা স্থগিত ছিল। হতাহতদের মধ্যে স্কুল শিক্ষার্থী ও নারীও রয়েছে।

আরও পড়ুন: টেক্সাসে গাড়িচাপায় আটজন নিহত, চালক গ্রেপ্তার

কেরালার ক্রীড়া ও মৎস্যমন্ত্রী ভি আবদুরহিমান বলেছেন, হাসপাতালে নেয়া হয়েছে এমন অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বেঁচে যাওয়া ব্যক্তিরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার সময় অনেক যাত্রীর লাইফ জ্যাকেট পরা ছিল না।


একাত্তর/এসজে

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর