জামালপুরে বাস থেকে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট : ০৯ মে ২০২৩, ০৫:২০ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে যাত্রীবাহী বাস থেকে ৮০০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার পাথরেরচর বাজার চেকপোস্টে রৌমারী থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মো. ছলিম রৌমারির কাওয়ারচর গ্রামের আব্দুস সামাদের পুত্র। 

সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুর রহিম জানান, পাথরেরচর বাজার চেকপোস্টে রৌমারী থেকে ঢাকাগামী পলি এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

আরও পড়ুন: চট্টগ্রামে জেএমবির কমান্ডারের ২০ বছরের সাজা

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।


একাত্তর/জো

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর