ডিসির স্বাক্ষর জাল করে টাকা তুলতে গিয়ে তরুণ আটক

আপডেট : ১০ মে ২০২৩, ০৯:৪৯ পিএম

পঞ্চগড়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইমলামের স্বাক্ষর ও সিল জাল করে চেকের মাধ্যমে টাকা তুলতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক তরুণ।

মঙ্গলবার দিবাগত রাতে তাকে থানা হেফাজতে নেয়ার পর বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এর আগে, রাতেই পঞ্চগড় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বাচ্চু বাদি হয়ে সদর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

আটক তরুণ রায়হান আলী (২৪) সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পশ্চিম মিঠাপুকুর এলাকার আব্দুর রউফের ছেলে। তিনি পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে রায়হান পঞ্চগড়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক জহুরুল ইমলামের স্বাক্ষর ও সিল জাল করে একটি চেক নিয়ে পঞ্চগড়ের সোনালী ব্যাংকে দুই হাজার ৬০০ টাকা উত্তোলন করতে যায়। এসময় ব্যাংক কর্তৃপক্ষের নজরে জালিয়াতি ধরা পড়লে তাকে আটক রেখে তারা ক্রীড়া সংস্থাকে জানান। এরপর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট জেলা প্রশাসকের কাছ থেকে নিশ্চিত হয়ে জালিয়াতির বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে নিশ্চিত করেন। এরপর তাকে জেলা প্রশাসক কার্যালয়ে নেয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, রায়হান বিভিন্ন সময় সভাপতির স্বাক্ষর ও সিল জাল করে ৩৪ বার সংস্থার নামে বিভিন্ন ব্যাংক থেকে ১৩ লক্ষ ৩৩ হাজার ১১০ টাকা উত্তোলন করেছেন।

আরও পড়ুন: বাউফলে বাবার ট্রলির চাপায় শিশুর মৃত্যু

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, বুধবার দুপুরে চীফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে তার রিমান্ডের আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে রিমান্ড মঞ্জুর করা হবে। আপাতত আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/জো

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর