বাউফলে বাবার ট্রলির চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ১০ মে ২০২৩, ০৯:২৮ পিএম

পটুয়াখালীর বাউফলে বাবার ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বগা-বাউফল মহাসড়কের হোগলা দীনিয়া মাদ্রাসার পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু ইয়ামিন হোসেন (৭) হোগলা গ্রামের জাকির হোসেনের ছেলে ও ওই মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। জাকির হোসেন পেশায় একজন ট্রলি চালক। 

নিহত শিশুর স্বজন, মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে ইয়ামিন পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হলে তার বাবার সঙ্গে দেখা হয়। বাবা জাকির হোসেন ছেলেকে তার পাশের সিটে বসিয়ে বাড়ি ফিরছিলেন। ট্রলিটি কিছুদূর চলার পর বামপাশের সামনের চাকা সড়কের খাদে পড়ে গেলে গাড়ি থেকে ছিটকে নিচে পড়ে যায় ইয়ামিন। এসময় তার পড়ে যাওয়া খেয়াল না করে গাড়ি সামনের দিকে এগোলে পেছনের চাকায় পিষ্ট হয় শিশু ইয়ামিন। পরে স্থানীয়রা গুরুতর আহত ইয়ামিনকে উদ্ধার করে বগা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা জাকির হোসেন বলেন, তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে ইয়ামিন সবার ছোট। ছেলেটি রোদের মধ্যে হেঁটে বাড়ি যাবে, তাই ওকে গাড়িতে তুলি। কিন্তু মুহূর্তের মধ্যে কি হতে কি হয়ে গেল!

আরও পড়ুন: রাজবাড়ীতে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

বাউফল থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়।


একাত্তর/জো

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর নৃশংস হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।...
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আবারও দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। অক্টোবর মাসের কর্মসম্পাদন মূল্যায়নে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ১৬৩ শতাংশ অর্জন করে সারাদেশের...
পটুয়াখালীর গলাচিপায় পরিবারের ইচ্ছার বিরুদ্ধে জোর করে আয়োজিত এক সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে শেষ পর্যন্ত বন্ধ হয়েছে। একাত্তর টেলিভিশনে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সংসদ...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূ ফারহানা ইয়াসমিন শীলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি স্বামী রাসেল মাহমুদ বয়াতীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক এক রায়ে ঘোষণা করেছেন যে মিয়ানমার তার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। বৃহস্পতিবার (১৯...
শীতকে সামনে রেখে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে ওয়ালটন। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক...
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (উপজেলা-ড্রিভেন ইয়ুথ অপরচুনিটি ফর গ্রোথ) কর্মসূচির প্রচার ও বাস্তবায়ন ত্বরান্বিত করতে মুন্সীগঞ্জে সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি ব্যাংক...
রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর