উল্লাপাড়ায় জাল নোট ও ছাপানোর সরঞ্জামসহ একজন গ্রেপ্তার

আপডেট : ১১ মে ২০২৩, ০৮:১০ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চার লক্ষ ৫৬ হাজার জাল টাকা, জাল টাকা ছাপানোর সরঞ্জামসহ চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা।

বুধবার সকালে উপজেলার পঞ্চক্রোশী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এসব তথ্য জানান। 

গ্রেপ্তারকৃত মো. ফরিদুল ইসলাম উল্লাপাড়া পঞ্চক্রোশী এলাকার বাসিন্দা। 

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বুধবার সকালে গোপন খবরের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় জাল টাকা ছাপানোর মূলহোতা ফরিদুলকে গ্রেপ্তার করা হয়। তার নিকট থেকে চার লক্ষ ৫৬ হাজার টাকার জাল নোটসহ টাকা ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: সোনারগাঁয়ে ১৫ গ্রামের পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম জানান, প্রায় দেড় বছর ধরে তার নিজ বসতবাড়িতে জাল টাকার বিভিন্ন ধরণের নোট তৈরি করে পার্শ্ববর্তী টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ বিভিন্ন জেলায় স্বল্পমূল্যে জাল নোট বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ফরিদুল। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুই কোটি টাকার জাল নোট ছাপানোর মিশন গ্রহণ করেছিলেন তিনি। 


একাত্তর/জো

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর