ইমরানের দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিরিন গ্রেপ্তার

আপডেট : ১২ মে ২০২৩, ১২:২০ পিএম

ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. শিরিন মাজারিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার ভোরে ইসলামাবাদে সাবেক এই মন্ত্রীর বাসভবন থেকে তাকে আটক করা হয়। সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাড়িতে ঢুকেন। এমনটি নিশ্চিত করেছে পিটিআই।

ইমান হাজির-মাজারি, মাজারির মেয়ে এবং একজন আইনজীবী, টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে দেখা যায়— সাদা পোশাকে সদস্যরা সাবেক মন্ত্রীকে আটক করতে জোর করে তার বাড়িতে ঢুকছেন।

পরে টুইটারে আরেকটি ভিডিওতে দেখা যায় যে, নারী পুলিশ সদস্যরা মন্ত্রীকে তার বাসভবন থেকে নিয়ে যাচ্ছেন।

যখন তাকে পুলিশের গাড়িতে তুলতে নেওয়া হচ্ছিল, তখন মাজারি জয়সূচক চিহ্ন দেখিয়ে ‘গণতন্ত্রের বিজয়’ উল্লেখ করেন। পরে রাষ্ট্রীয় সন্ত্রাসকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানান তিনি।

ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণ আগে, মাজারির মেয়ে টুইট করেছিলেন যে আগ্নেয়াস্ত্র বহনকারী প্রায় ৫০ পুলিশ তার বাসভবনে ঢুকে।

‘আমাদের এসভিপি ডা. শিরিন মাজারিকে এ মুহূর্তে তুলে নেওয়া হচ্ছে। পুলিশও বন্দুক নিয়ে তার বাড়িতে ঢুকেছে। অত্যন্ত লজ্জাজনক!’ পিটিআই টুইটারে লিখেছে।

সূত্র: ইন্ডিয়ান টাইম, দ্যা নিউজ


একাত্তর/এআর

আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার এক...
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে সাগর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ৬৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫৬ জন। রয়টার্সের খবর।তাদের বহনকারী...
মালয়েশিয়ায় একটি হাইওয়ের ওপর একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ১০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার উড়োজাহাজটি রাজধানী কুয়ালালামপুরের পশ্চিমে ল্যাংকাউই থেকে সেলাঙ্গোর যাচ্ছিল।মালয়েশিয়ার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর