কেপ ভার্দে উপকূলে ৬৩ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানির শঙ্কা

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১০:৪৬ এএম

পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে সাগর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ৬৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫৬ জন। রয়টার্সের খবর।

তাদের বহনকারী নৌকাটি আটলান্টিক মহাসাগরে উল্টে যায়। এখনো এটি স্পষ্ট নয় যে, কখন দুর্ঘটনাটি ঘটেছিল। 

জানা যায় গেল ১০ জুলাই ১০১ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকাটি সেনেগাল থেকে যাত্রা শুরু করে। এখন অব্দি  চার শিশুসহ ৩৮ জনকে মঙ্গলবার জীবিত উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।  

পুলিশ বলছে, পিরোগ নামে পরিচিত লম্বা কাঠের তৈরি এ নৌকা কেপ ভার্দিয়ান দ্বীপ স্যাল থেকে প্রায় ২৭৭ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে সোমবার শনাক্ত করা হয়। সেনেগালের উপকূলের প্রায় একা মাস আগে এক’শ এক জনকে নিয়ে নৌকাটি মহাসাগারে রাওনা দেয়। সেনেগাল ছাড়াও নৌকাটিতে সিয়েরা লিওন এবং গিনি-বিসাউয়ের নাগরিকরা রয়েছেন বলে জানা গেছে। উদ্ধার হওয়া সেনাগালের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে উদ্যোগ নিয়েছে কেপ ভার্দে সরকার। 

আইওএমের তথ্যানুযায়ী, ২০২২ সালে ক্যানারি দ্বীপে পৌঁছানোর চেষ্টায় ৫৫৯ জনের প্রাণ যায়। চলতি বছরের প্রথম ছয় মাসে ১২৬ জনের মৃত্যু হয়েছে বা তারা নিখোঁজ হয়েছেন। ১৫টি নৌকাডুবির ঘটনা রেকর্ড করা হয়েছে।  


খবর: রয়টার্স

একাত্তর/এআর

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল পাহাড় ধসে কমপক্ষে ৩০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাতভর তীব্র ও মুষলধারে বৃষ্টিপাতের পর রাজধানী কোনাক্রির গিবেসিয়া এলাকায় বর্জ্যের স্তূপ...
ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
তুরস্কের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে পাঁচ শিশুসহ অন্তত ২১ জন মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লিবিয়া থেকে যাত্রা করা অন্তত ৬০ অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা গেছেন। ডুবন্ত নৌকা থেকে উদ্ধার পাওয়া ব্যক্তিদের বরাতে বৃহস্পতিবার মানবিক উদ্ধারকারী গোষ্ঠী এসওএস মেডিটেরানি এ তথ্য...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর