পাঁচ শিক্ষা বোর্ডে রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত

আপডেট : ১২ মে ২০২৩, ০৯:৩০ পিএম

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

শুক্রবার আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকারের সই করা এক অফিস আদেশে একথা জানানো হয়। 

আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডের রোববারের স্থগিত করা হলো। এই শিক্ষাবোর্ড ছাড়া বাকি বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

রোববার সকাল ১০টায় বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান, মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। 

এর পরদিন সোমবার গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা। তবে সেদিনের পরীক্ষা বিষয়ে কোনও কিছু বলা হয়নি। 

এর আগে বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা জারি করা হয়।    

নির্দেশনায় এসএসসি ও সমমান চলমান থাকায় বোর্ডসমূহেরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ট্রেজারি, থানা ও পরীক্ষা কেন্দ্রে রক্ষিত পরীক্ষা সংক্রান্ত সব গোপনীয় মালামাল নিরাপদ ও সতর্কতার সঙ্গে সংরক্ষণ করার জন্য স্ব স্ব বোর্ডের নির্দেশনা প্রদান করা একান্ত প্রয়োজন উল্লেখ করে এই বিষয়ে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

বিশ্বব্যাপী আবহাওয়ার পূর্বাভাস দেয়া অ্যাকু ওয়েদার বলছে, সর্বোচ্চ আড়াইশ কিলোমিটার ঘূর্ণন গতি নিয়ে রোববার দুপুরের পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আছড়ে পড়তে পারে মোখা।  

আরও পড়ুন: সেন্টমার্টিনে ক্ষতির আশঙ্কাই সবচেয়ে বেশি

ঘূর্ণিঝড় মোখা আঘাত হানলে দেশে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ সম্ভব হবে কি না, এ বিষয়ে জেগেছিল শঙ্কা। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এসএসসি পরীক্ষা স্থগিত করা হতে পারে- এমন আলোচনাও হচ্ছিল। 

বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার বলেন, ঘূর্ণিঝড় মোখা পরিস্থিতিতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

একাত্তর/এসজে

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁস বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে, যা সংশ্লিষ্ট সকলের সহযোগিতার ফল।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোটার নিবন্ধনের সময় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও সমমানের সনদ আবশ্যিকভাবে ডাটাবেজে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 
দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা সমাপনীর সবচেয়ে বড় আসর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামীকাল ২১ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর